× Banner
সর্বশেষ
মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী নড়াইলে জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি  পাইকগাছায় গাজাসহ আটক এক জনের ৬ মাসের কারাদণ্ড পাইকগাছায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের নামে কৃষি ক্যাম্পাসের নামকরণের দাবিতে স্মারকলিপি ১৭ বছরে একটি সরকার ক্ষমতায় থেকে লুটপট করে বাংলাদেশ থেকে ২৯ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে -এসএম জিলানী  গরের বাংলাদেশ সফরের সমাপ্তি, সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

আগৈলঝাড়ায় আওয়ামী লীগের শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
আগৈলঝাড়ায় আওয়ামী লীগের শান্তি

৩০ জানুয়ারি বিএনপি ডাকা দেশব্যাপি কালো পতাকা মিছিলের প্রতিবাদে ক্ষমতাসীন আওয়ামী লীগের ডাকা দেশ ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে জাতীয় পতাকা হাতে শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তবে বিএনপির কোন মিছিল বা সভা সমাবেশে অনুষ্ঠিতর খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে দলীয় নেতা কর্মীরা শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন সমাবেশের বিশাল মিছিলে যোগদান করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

পরে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন-নিরঙ্কুশ সংখ্যাগরিষ্টতা নিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করেছে। আর এই নিরঙ্কুশ বিজয় বিএনপি-জামাত মেনে নিতে না পেরে নির্বাচনের আগে পরে দেশে আগুন সন্ত্রাস করছে, তারা দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই যে কোন মূল্যে তাদের প্রতিহত করতে আওয়ামী লীগ বদ্ধপরিকর।

গণতন্ত্র, শান্তি ও উন্নয়ন সমাবেশে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..