× Banner
সর্বশেষ
মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী নড়াইলে জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি  পাইকগাছায় গাজাসহ আটক এক জনের ৬ মাসের কারাদণ্ড পাইকগাছায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের নামে কৃষি ক্যাম্পাসের নামকরণের দাবিতে স্মারকলিপি ১৭ বছরে একটি সরকার ক্ষমতায় থেকে লুটপট করে বাংলাদেশ থেকে ২৯ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে -এসএম জিলানী  গরের বাংলাদেশ সফরের সমাপ্তি, সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে আওয়ামী লীগের কার্যালয়ের বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার ছিড়লো দুর্বৃত্তরা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
ঝিনাইদহে আওয়ামী লীগের কার্যালয়ের বঙ্গবন্ধু

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের বাইরে টাঙানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত সকল ব্যানার ছিড়ে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে কে বা কারা এ ঘটনা ঘটায়।

নেতৃবৃন্দ জানায়, সোমবার রাত ১০ টার পর শহরের বঙ্গবন্ধু সড়কের পুরাতন জজ কোর্ট চত্বরের জেলা আওয়ামী লীগের কার্যালয় বন্ধ করা হয়। সকালে দলীয় কার্যালয়ে সাথে ও সামনে টাঙানো সকল ব্যানার ফেস্টুন ছেড়া অবস্থায় মাটিতে পরে থাকতে দেকে। খবর পেয়ে জেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত দোষীদের আইনে আওতায় আনার দাবী আওয়ামী লীগের নেতাকর্মীদের।

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান আছাদ বলেন, সোমবার রাতে কে বা কারা জেলা আওয়ামী লীগের অফিস ও অফিস সংলগ্ন বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত যেসব ব্যানার ছিলো সেগুলো কেটে ও ছিঁড়ে ফেলেছে। আমরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যারা প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ছবি ছেড়ার ধৃষ্ঠতা দেখাতে পারে সে যত পরাক্রমশালী হোক, যার ইন্ধনে হোক তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।

এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান বলেন, পোস্টার ও ব্যানার ছেঁড়া দু:খজনক। আমরা তদন্ত করে দেখছি। এখানে একটা সিসিটিভি ক্যামেরা আছে যাচাই করে দেখছি। এ ঘটনা কারা ঘটিয়েছে তার দ্রুতই বের করব বলে আশা করি।


এ ক্যটাগরির আরো খবর..