× Banner
সর্বশেষ
ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে – আইনমন্ত্রী আইসিইউতে লড়ছেন মা,বাঁচানো গেল না গর্ভের সাত মাসের সন্তানকে জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নাগরিক সেবার কার্যক্রম দেখতে ঢাকার সড়কে প্রধানমন্ত্রী ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক; না থাকলে মিলবে না নিবন্ধন-ফিটনেস ১৫ বছর আগের ১০০ টাকা ফেরত দিতে পাওনাদারের বাড়িতে বৃদ্ধ

ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে বিএনপির কালো পতাকা মিছিল

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
বিএনপির কালো পতাকা মিছিল

 টানা চতুর্থ মেয়াদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর হচ্ছে আজ। এইদিনে সারা দেশে ‘কালো পতাকা  মিছিল করবে বিএনপি। রাজধানীর ঢাকায়ও সাতটি জায়গায় এই মিছিল হবে। ‘অবৈধ ডামি সংসদ বাতিল করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে’ বিএনপি এই কর্মসূচি দিয়েছে। একই দাবিতে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোটসহ বিভিন্ন দল ও জোট পৃথকভাবে কালো পতাকা মিছিল করবে।

বিএনপি সুত্র জানায়, দেশের সব উপজেলা, থানা ও পৌরসভায় কালো পতাকা মিছিল হবে। ৭ জানুয়ারির ‘ডামি সংসদ’ বাতিল এবং ‘ডামি সরকারের’ পদত্যাগের দাবিতে ঘোষিত কালো পতাকা মিছিল সফল করতে নেতা-কর্মীদের প্রতি দলের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকার কর্মসূচিতে দলের জ্যেষ্ঠ নেতাদের থাকতে বলা হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্র জানিয়েছে, ঢাকা মহানগর উত্তরের তিনটি ও দক্ষিণের চারটি জায়গা থেকে কালো পতাকা মিছিল বের হবে। এর মধ্যে বিএনপি মহানগর উত্তর মিছিল বের করবে উত্তরা ১২ নম্বর সেক্টর, মিরপুর ১২ নম্বর বাসস্ট্যান্ড ও শাহজাদপুরের সুবাস্তু টাওয়ারের সামনে থেকে। আর মহানগর দক্ষিণে মতিঝিলের পীরজঙ্গি মাজার, যাত্রাবাড়ীর কদমতলী বাসস্ট্যান্ড, সূত্রাপুরের দয়াগঞ্জ মোড় ও ধানমন্ডির নিউমার্কেটের সামনে থেকে মিছিল করবে বিএনপি। দুপুর দুইটায় এসব মিছিল বের হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উত্তরায় স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও মিরপুরে সেলিমা রহমান, শাহজাদপুরে ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান উপস্থিত থাকবেন। এ ছাড়া মতিঝিলে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নিউমার্কেট এলাকায় নজরুল ইসলাম খান, দয়াগঞ্জে ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, যাত্রাবাড়ীতে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর উপস্থিত থাকার কথা রয়েছে।

এ ছাড়া গণতন্ত্র মঞ্চ, ১২–দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণফোরাম, পিপলস পার্টি, এলডিপি, গণ অধিকার পরিষদ, গণতান্ত্রিক বাম ঐক্য, লেবার পার্টি ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) যুগপৎভাবে কালো পতাকা মিছিল করবে। বিকেলে পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব, বিজয়নগর পানির ট্যাংক এলাকা থেকে এসব মিছিল হবে।

প্রসঙ্গত, ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন হয়। এই নির্বাচনকে ডামি ও প্রহসন বলে বিএনপিসহ ৬৩টি রাজনৈতিক দল (নিবন্ধিত ও অনিবন্ধিত) বর্জন করে।


এ ক্যটাগরির আরো খবর..