× Banner
সর্বশেষ
ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে – আইনমন্ত্রী আইসিইউতে লড়ছেন মা,বাঁচানো গেল না গর্ভের সাত মাসের সন্তানকে জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নাগরিক সেবার কার্যক্রম দেখতে ঢাকার সড়কে প্রধানমন্ত্রী ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক; না থাকলে মিলবে না নিবন্ধন-ফিটনেস ১৫ বছর আগের ১০০ টাকা ফেরত দিতে পাওনাদারের বাড়িতে বৃদ্ধ

বেনাপোল প্রতিনিধি

যুবলীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য সাংবাদিকদের সাথে মত বিনিময়

Kishori
হালনাগাদ: রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
সাংবাদিকদের সাথে মত বিনিময়

শার্শা উপজেলা বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন।
রোববার বিকাল ৪ টার সময় বেনাপোল বাজারের পদ্মা পয়েন্ট নামে একটি সিএন্ড এফ এজেন্ট ব্যবসা প্রতিষ্ঠানে এ মত বিনিময় করেন।
শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান শার্শা আওয়ামী, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ সহ সকল অঙ্গসংগঠন ও শার্শার সর্বস্তরের জনগনের দাবিতে উপজেলা চেয়ারম্যান  নির্বাচন করার জন্য মত প্রকাশ করেন। তিনি বলেন দীর্ঘ দিনের রাজনীতির পরিপ্রেক্ষিতে উপজেলা বাসির দাবির জন্য তিনি উপজেলা  চেয়ারম্যান পদ প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহন করবেন। সে ক্ষেত্রে তিনি সিনিয়র নেতাদের নির্দেশনা মেনেও নির্বাচন করার প্রত্যায় ব্যক্ত করেন।
অহিদুজ্জামান আরো  বলেন তিনি ছাত্রলীগ, ইউনিয়ন আওয়ামী যুবলীগ উপজেলা যুবলীগ সহ জেলা পরিষদ এর সাবেক সদস্য ছিলেন। এছাড়া তিনি বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫) এর সাধারন সম্পাদক হিসাবে সেবা প্রদান করছে। এছাড়া বিগত জামাত বিএনপি সরকারের  আমলে  শার্শা উপজেলা ব্যাপি রাজপথে দলীয় কর্মকান্ড জোরদার করার সময় হামলা, মামলার শিকার হন। জামাত বিএনপির সন্ত্রাসী কর্তৃক তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি ভংচুর অগ্নি সংযোগ ও শারিরীক নির্যাতন এর শিকার হন। তিনি বলেন দলের সকল সংগঠন ও শার্শার সকল স্তরের মানুষের ভালবাসার আহবানে তিনি উপজেলা নির্বাচন করবেন। তবে তিনি দলের আদর্শ  ও সিনিয়র নেতা কর্মীদের নির্দেশনা মেনে শার্শা উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করে বিজয়ী হয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চান।
তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মর মধ্যে বর্হিপ্রকাশ ঘটানো তার শখ। এছাড়া স্কুল কলেজ এর ছেলে মেয়েদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহন এর সহ এলাকার সামাজিক সাংস্কৃতিক কাজ ও তিনি করে থাকেন।


এ ক্যটাগরির আরো খবর..