× Banner
সর্বশেষ
বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের আজ শনিবার (৪ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের ঐতিহাসিক প্রবেশ, টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন 

মেহেরপুর হরিরামপুরের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আনসারুল হক মারা গেছেন

admin
হালনাগাদ: শনিবার, ২১ মে, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ আনসারুল হক ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার সময় ভারতের কলকাতার ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মরহুমের ছেলে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আলিমুজ্জামান রিপন ও তার সহকর্মী একই বিদ্যালয়ের শিক্ষক এম এ মান্নান টেলিফোনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ইতিমধ্যে লাশ দেশে নিয়ে আনার প্রক্রিয়া চলছে। মরহুমের ছেলে আলিমুজ্জামান রিপন জানিয়েছেন- সব ঠিক থাকলে আজ রোববার লাশ নিয়ে দেশে ফিরতে পারবেন। তিনি সকলের নিকট দেশের এই শ্রেষ্ঠ সন্তানের জন্য দোয়া কামনা করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..