× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

আটোয়ারীতে বিদ্যুৎ শর্টসার্কিটে এক পরিবারের ১৫লক্ষ টাকার সম্পদ ভস্মিভূত

admin
হালনাগাদ: শনিবার, ২১ মে, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে  শুক্রবার(২০ মে) সন্ধা প্রায় সাড়ে ৬ ঘটিকার সময় বৈদ্যুতিক শর্টসার্কিটের ভয়াবহ অগ্নিকান্ডে এক পরিবারের প্রায় ১৫লক্ষ টাকার সম্পদ পুড়ে ছাঁই হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলা পরিষদ সংলগ্ন উত্তর পার্শ্বে জয়নাল বিডিআর-এর বাসায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের সময় বাসা তালা দেয়া ছিল। বাসায় লোকজন না থাকায় অগ্নিকান্ডে বাসার কোন মালামাল রক্ষা করতে পারেনি আশপাশের লোকজন।

জানাগেছে, ঘরের ভিতর থাকা একটি ডিসকোভার ১২৫ সিসি নতুন মটর সাইকেল, ফ্রিজ,টেলিভিশন,বিভিন্ন আসবাবপত্র, নগদ অর্থ সহ প্রায় ১৫ লক্ষ টাকার সম্পদ পুড়ে গেছে।

অগ্নিকান্ডের সময় এলাকার লোকজনের চেষ্টায় আগুন নেভানো হয়। পঞ্চগড় ও বোদা হতে দু’টি ফায়ার সার্ভিসের গাড়ি এসে অগ্নিকান্ডের ঘটনাটি শুধু পরিদর্শন করে গেছেন।

অনেকেই বলেছেন, আটোয়ারীতে ফায়ার সার্ভিস স্টেশন থাকলে অগ্নিকান্ডে এতবড় ক্ষতি হতো না।


এ ক্যটাগরির আরো খবর..