× Banner
সর্বশেষ
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে – পানি সম্পদ মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সাক্ষাৎ এলজিআরডি মন্ত্রীর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সাক্ষাৎ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধির নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধি দলের সাক্ষাৎ কলেজের কক্ষে বসে রাতভর ইয়াবা সেবন করলো চোর,পালাতে গিয়ে ধরা টিপ পরে ছবি তোলা যাবে না: কেরানীগঞ্জ পাসপোর্ট অফিস শ্রম আইন বাস্তবায়নের উপর বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভরশীল -মার্কিন রাষ্ট্রদূত শ্রম আইন সংশোধন নিয়ে শ্রমমন্ত্রীর সঙ্গে মা‌র্কিন যুক্তরা‌ষ্ট্রের রাষ্ট্রদূতের আলোচনা ডাসারে মাসিক আইনশৃঙ্লা সভা অনুষ্ঠিত  জুলাই থেকে বিনামূল্যে ড্রেস-ব্যাগ-জুতা দেওয়া হবে শিক্ষার্থীদের – শিক্ষামন্ত্রী

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের বোদায় তক্ষক উদ্ধার, আটক ১

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
বোদায় তক্ষক উদ্ধার

পঞ্চগড়ের বোদায় একটি সরীসৃপ জাতীয় জীবন্ত তক্ষক (টক্কর) উদ্ধার করেছে পঞ্চগড় ডিবি পুলিশ। এসময় মো. সিরাজুল ইসলাম (৪০) নামের  এক ব্যক্তিকে আটক করা হয়। বুধবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের বোয়ালমারী ডাঙ্গাপাড়া গ্রাম থেকে তক্ষকটি (টক্কর) উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় ডিবি পুলিশের এসআই লিপন কুমার বসাকের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের বোয়ালমারী ডাঙ্গাপাড়া গ্রামে এক অভিযান চালিয়ে ভারতে পাচারের জন্য আনা সরীসৃপ জাতীয় জীবন্ত ৮ ইঞ্চি লম্বা তক্ষকটি (টক্কর) উদ্ধার করে এবং মো. সিরাজুল ইসলামকে অটক করে। আটককৃত মো. সিরাজুল ইসলাম বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের হরিনিমাই গ্রামের মো. আবুল হোসেনের ছেলে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান বোদা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..