× Banner
সর্বশেষ
নবীগঞ্জে তিনটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে  জরিমানা আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৩ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি 

ঝিনাইদহের বরুন ঘোষ হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

Kishori
হালনাগাদ: বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
বরুন ঘোষ হত্যা

ঝিনাইদহে আওয়ামী লীগ কর্মী বরুন ঘোষ হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
বুধবার ১০ জানুয়ারি সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে এসএসসি ৯৪ ব্যাচ ঝিনাইদহ’র শিক্ষার্থীরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে তার সহপাঠি, বন্ধু, স্বজন ও এলাকাবাসী অংশ নেয়।
ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে বন্ধু নিহত বরুনের বন্ধু এম এ লতিফ শাহরিয়ার প্রজ্জল, মীর ফজলে এলাহী শিমুল,এনামুল হক এনাম, কাজল চক্রবর্তী, নিমাই চক্রবর্তী, রবিন অধিকারী, শামীম আহম্মেদ, সোহেল রানা, ফিরোজ হোসেন, মোহাম্মদ আলীসহ অন্যান্যনা বক্তব্য রাখেন।
সেসময়, বক্তারা বরুন ঘোষ হত্যার মুল ঘটনা উদঘাটনসহ জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
বুধবার সন্ধ্যায় শহরের হামদহ এলাকার নিজ বাড়ী থেকে চা থেকে মাঝিপাড়ায় যায় ওই এলাকার বরুন ঘোষ। মহাসড়কে পৌঁছালে একদল দুবৃর্ত্ত তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বরুন ঘোষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ ২ আসনের পরাজিত নৌকা প্রতীকের প্রার্থী তাহজিব আলম সিদ্দিকী সমি’র সমর্থক ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..