× Banner
সর্বশেষ
প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের নতুন তারিখ ১ অক্টোবর প্রাইভেটকারে তল্লাশি, ১৬ হাজার ইয়াবা ও দুই নারীসহ আটক ৪ কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাসহ ১৩ জনকে হত্যার হুমকি যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী বিরোধীদের সমালোচনার মাঝেও মোদীর পাশে NDA শরিকরা, প্রশংসায় পবন কল্যাণ ও নাইডু এমবিউমোর জোড়া গোলে স্ন্যাপড্রাগন কাপ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টারের কাছে ট্রফি হারাল সিটি যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, ৩ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ২ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ আগস্ট (১৬ শ্রাবণ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি

রুপন কর অজিত

বরিশালে টাকার বিনিময়ে ভোট ক্রয়ের অপরাধে আ.লীগ নেতাকে কারাদণ্ড

Kishori
হালনাগাদ: রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
বরিশালে টাকার বিনিময়ে ভোট

বরিশালে টাকার বিনিময়ে ভোটারকে প্রভাবিত করায় নগরীর ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার রাত ১০টার দিকে এই দণ্ডাদেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী।
তিনি জানান, বিসিসির ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর মোর্শেদ তার এলাকায় বিভিন্ন ভোটারের বাসায় গিয়ে টাকার বিনিময়ে ভোট দিতে প্রলুব্ধ করছিল। অভিযোগ পেয়ে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
আদালতের বিচারক তাকে ১৫ দিনের কারাদণ্ড দেন। এ সময় তার কাছ থেকে ১৭ হাজার টাকা জব্দ করা হয়। তিনি স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সালাউদ্দিন রিপনের সমর্থক বলে স্বীকার করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..