× Banner
সর্বশেষ
প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের নতুন তারিখ ১ অক্টোবর প্রাইভেটকারে তল্লাশি, ১৬ হাজার ইয়াবা ও দুই নারীসহ আটক ৪ কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাসহ ১৩ জনকে হত্যার হুমকি যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী বিরোধীদের সমালোচনার মাঝেও মোদীর পাশে NDA শরিকরা, প্রশংসায় পবন কল্যাণ ও নাইডু এমবিউমোর জোড়া গোলে স্ন্যাপড্রাগন কাপ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টারের কাছে ট্রফি হারাল সিটি যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, ৩ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ২ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ আগস্ট (১৬ শ্রাবণ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে ছাত্রদল নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ

Kishori
হালনাগাদ: রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
ছাত্রদল নেতাকে পিটিয়ে পুলিশে

নোয়াখালীর কবিরহাট উপজেলায় এক ছাত্রদল নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ করার অভিযোগ উঠেছে।  আটক জহিরুল ইসলাম (৩৩) উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক এবং একই উপজেলার সুন্দলপুর ইউনিয়নের গোলাপ রহমান ভূঁইয়া বাড়ির আবুল কাশেমের ছেলে।
শনিবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের উত্তর সুন্দলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নোয়াখালী জেলা বিএনপির সদস্য একরাম উদ্দিন ও আটক ছাত্রদল নেতার বড় ভাই মো.সেলিম অভিযোগ করে বলেন, উপজেলার সুন্দলপুর ইউনিয়নের উত্তর সুন্দলপুর গ্রামের মিয়াধনের দোকানে বসে চা পান করছিল ছাত্রদল নেতা জহিরুল। ওই সময় চা দোকান থেকে ক্ষমতাসীন দলের ২০-২৫জন নেতাকর্মি তাকে আটক করে। পরে তার মোটরসাইকেলসহ স্থানীয় তেতুলতলা এলাকার একটি ক্লাবে নিয়ে যায়। একপর্যায়ে তারা সেখানে তাকে বেদম পিটুনি পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে জানতে চাইলে কবিরহাট থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন বলেন, সড়কে ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যাওয়ার অভিযোগে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।  আটক ছাত্রদল নেতার মোটরসাইকেলটি থানায় রাখা আছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..