× Banner
সর্বশেষ
জনকল্যাণমুখী ও কর্মসংস্থানবান্ধব প্রকল্প গ্রহণ করা হবে -অর্থমন্ত্রী ডিজিটাল লিটারেসির পাশাপাশি নৈতিক শিক্ষায়ও শিক্ষিত করে গড়ে তুলতে হবে -তথ্যমন্ত্রী গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই: পার্বত্য মন্ত্রী আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে – সেতুমন্ত্রী পাইকগাছায় পেশাগত অধিকার প্রতিষ্ঠায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন সচেতনতামূলক কাজে যুক্ত হওয়ার বড় বাধা সোশ্যাল মিডিয়ার নীতিমালা না থাকা-তথ্যমন্ত্রী নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবুও ঘাটতি ও অপূর্ণতা – নৌ পরিবহন মন্ত্রী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ থালাপতি বিজয়ের আজ বিশ্ব মা দিবস

মাহমুদ খান, সিলেট ব্যুরো

স্বতন্ত্র প্রার্থী ডা.দুলালের নির্বাচনী সভায় হামলা, ভাঙচুর

Kishori
হালনাগাদ: বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
নির্বাচনী সভায় হামলা

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ইহতেশামুল হক চৌধুরী দুলালের নির্বাচনী সভায় হামলা হয়েছে।
স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের অভিযোগ, আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের সমর্থকেরা এই হামলা করেছেন।

০২ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের নয়াবাজারে এ ঘটনা ঘটে।
দুলালের সমর্থকরা জানান, ট্রাক মার্কার সমর্থনে আয়োজিত তাদের নির্বাচনী সভা চলাকালে আকস্মিক প্রবেশ করে নৌকার প্রার্থী হাবিবুর রহমানের কর্মীরা সভায় চেয়ার ছোঁড়াছুঁড়ি করে ভেঙে ফেলে এবং ডা. দুলালের কর্মীদের উপর চেয়ার ছুড়ে মারে।
ডা. দুলালের ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সালেহ আহমদ জানান, সন্ধ্যায় নির্বাচনী সভায় আকস্মিক হামলা চালায় নৌকার প্রার্থীর কর্মী ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মনা ও তার সহযোগীরা।

এ ব্যাপারে ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেন, এ ঘটনায় আমার কর্মী-সমর্থকেরা সহ সাধারণ ভোটাররা ভীতসন্ত্রস্ত। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীরা হিংসাত্মক আচরণ শুরু করেছে। তারা আমার কর্মীদের প্রকাশ্যে হুমকি দিচ্ছে। আমার সভায় হামলা চালাচ্ছে। এ বিষয়টিতে আমি উদ্বিগ্ন।
এ ঘটনার পর ডা. দুলাল রিটার্নিং অফিসার ও সিলেটের জেলা প্রশাসক এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান জানান, দুই দিক থেকে আসা দুই পক্ষের নির্বাচনি মিছিল পাশ দিয়ে যাওয়ার সময় উত্তেজনার সৃষ্টি হয়। এসময় ছুটাছুটি কিছু কর্মী সমর্থক। পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই পক্ষকে আলাদা করে দেয়। এতে বড় কোনো ঘটনা ঘটেনি। এ ব্যাপারে উভয়পক্ষ নির্বাচনি জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবরে অভিযোগ দায়ের করেছেন। যার অনুলিপি থানাও এসেছে। রিটার্নিং কর্মকর্তার তদন্তের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..