× Banner
সর্বশেষ
আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এলডিসির টেকসই উন্নয়নে সহজশর্তে ও স্বল্পসুদে অর্থায়ন ও বৈশ্বিক আর্থিক সংস্কারের আহ্বান ড. তিতুমীরের ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

বরিশালে নৌকার প্রার্থী বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল হাসানাতের পথসভা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
আবুল হাসানাতের পথসভা

উন্নয়ন ও সমৃদ্ধির স্মার্ট বাংলাদেশ গড়তে আগামি ৭ জানুয়ারি নৌকা মার্কাকে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করার জন্য নিজ নির্বাচনী এলাকার ভোটারদের প্রতি আহবান করেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী বঙ্গবন্ধুর ভাগ্নে ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সদস্য আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি।

মঙ্গলবার সকালে গৌরনদীর মাহিলাড়া বাজারের দলীয় কার্যালয়ে উপস্থিত নেতাকর্মী উদ্দেশ্যে আগামী ২৯ ডিসেম্বর বরিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে সফল করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেছেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন কবিরাজ, সাধারণ সম্পাদক আবুল কালাম মৃধা প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..