× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

অপরিপক্ক ও ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত আম আটক

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুরে এক ট্রাক অপরিপক্ক ও ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত আম আটক করে বিনষ্ট করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যার দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি জোয়াদ্দার পাড়া থেকে আম ভর্তি ট্রাকটি আটক করা হয়।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান ও জেলা প্রশাসনের সহকারি কমিশনার জোবায়ের হোসেন চৌধুরীর নেতৃত্বে পুলিশ অপরিপক্ক ও ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত আমের ট্রাকটি (ঢাকা মেট্রো ট-১৬-০৮০৭) আটক করে। পরে তা মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে নেয়া হয়। রাত ১০ টার দিকে সেখানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আমগুলো ট্রাকের চাকার নিচে ফেলে পিষ্ট করে বিনষ্ট করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক পরিমল সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসান, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক এস.এস মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা কৃষি অফিসার এ.কে.এম কামরুজ্জামান প্রমুখ।

ভ্রাম্যমান আদালত সূত্রে আরো জানা যায়, আটক ৩শ’ ক্যারট অপরিপক্ক আম জেলা প্রশাসনের ধার্য্যকৃত তারিখের পূর্বে ভাঙা হয় এবং তাতে মানব দেহের জন্য ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশ্রিত করে জেলার বাইরে রপ্তানী করার প্রস্তুতি চলছিলো


এ ক্যটাগরির আরো খবর..