× Banner
সর্বশেষ
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে – বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের ভূমিকার প্রশংসা করল আইসিআরসি প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হুমায়ুন কবিরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাত ; হাসিনার বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে যে কথা হলো উপদেষ্টার শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন ৫ আগস্ট ও ১৫ আগস্টকে ঘিরে কোন শঙ্কা নেই-খুলনা রেঞ্জের ডিআইজি মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ -৫ আসনে এমপি আফজালের প্রধান প্রতিদ্বন্দ্বী সুব্রত পাল

Kishori
হালনাগাদ: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
প্রতিদ্বন্দ্বী সুব্রত পাল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ -৫ ( নিকলী-বাজিতপুর) আসনে দলীয় মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী সুব্রত পাল সিআইপি ঈগল প্রতীক নিয়ে লড়ছেন নৌকা প্রতীকের দলীয় মনোনীত প্রার্থী বর্তমান সাংসদ আফজাল হোসেনের সাথে। তাই বর্তমান সাংসদ আফজালে হোসেনের  জয়ের পথ মসৃন নেই, তার জয়ের বাধা হয়ে দাড়িয়েছে সুব্রত পাল।
স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও বাংলাদেশ হিন্দু কল্যান ট্রাষ্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল সিআইপি  ঈগল প্রতীক পেয়েই আওয়ামীলীগের দলীয় পদ পদবী ও সুবিধা বঞ্চিত নেতাকর্মী,সমর্থক ও মনোনয়ন বঞ্চিত   কয়েকজন নেতার সমর্থন নিয়ে কোমর বেধে নেমে পড়েছে নির্বাচনী মাঠে, চষে বেড়াচ্ছেন নির্বাচনী আসনের বিভিন্ন ইউনিয়নের গ্রাম থেকে গ্রামে। ফলে  নৌকার প্রার্থীর দুঃশ্চিতার কারন হয়ে দাড়িয়েছে সুব্রত পাল।
অপরদিকে বাংলাদেশ আওয়ামীলীগ এর দলীয় মনোনীত  নৌকা প্রতীক প্রার্থী সাংসদ আফজাল হোসেন দ্বাদশ জাতীয় সংসদ  নির্বাচনে নৌকা প্রতীক কে বিজয়ী ও শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে লক্ষ্যে নিকলী- বাজিতপুর উপজেলা আওয়ামী লীগ সহ  বিভিন্ন সহযোগী সংগঠনের পদ পদবীধারী নেতাকর্মী, অনুসারী, আত্মীয় স্বজন, দল মনোনীত প্রতীক নৌকাকে বিজয়ের লক্ষ্যে চষে বেড়াচ্ছেন নির্বাচনী আসনের বিভিন্ন ইউনিয়নের গ্রাম,পাড়া,মহল্লায়।  বিভিন্ন দলীয় সম্মেলন, নির্বাচনী সভায় সাংসদ আফজাল হোসেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি শেখ হাসিনার দেওয়া মার্কা  নৌকার পক্ষে  কাজ করার আহবান জানান।
বর্তমান সাংসদ  আফজাল হোসেনের স্বজনপ্রীতি, ত্যাগী নেতা কর্মীদের অবহেলা, স্বেচ্ছাচারিতার, অভিযোগ এনে স্বতন্ত্র  প্রার্থী সুব্রত পাল (সি,আই,পি)  বিভিন্ন জনসভায় বক্তব্য দেয়।
বিভিন্ন সময় নির্বাচনী প্রচারনা কার্যক্রমে দুপক্ষের সম্মুখ অবস্থানে সৃষ্টি হয় বাক বিতন্ডা। এভাবেই নিকলী বাজিতপুর, বাংলাদেশ আওয়ামীলীগের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে একই আদর্শের হওয়ার পরও তৈরী হয় দুটি গ্রুপ বা বিভক্তি। এছাড়াও  অন্যান্য দলের প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারনা তেমন দেখা যায়নি
তবে আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিকলী বাজিতপুর এর সাধারন ভোটারদের মাঝে নেই কোন উৎসাহ, উদ্দীপনা।
নিকলী বাজিতপুর আসনে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৩০ হাজার ৭৬৪ জন  এর মধ্যে বিভিন্ন  মহল সূত্রে জানা যায় হিন্দু সংখ্যালঘু ভোটার সংখ্যা  ৫০ হাজারের অধিক, এই আসনে এই প্রথম কোন সংখ্যালঘু নেতা এমপি প্রার্থী হয়েছেন।  ফলে দুটি উপজেলার হিন্দু সংখ্যালঘু ভোট অন্যতম দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জয় পরাজয়ের মূল কারন হতে পারে বলে মনে করেন  বিশিষ্টজনেরা। সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..