× Banner
সর্বশেষ
বাংলাদেশের অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ – বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ

খালেদা জিয়ার সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাত

admin
হালনাগাদ: বুধবার, ১৮ মে, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক।

আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।

সাক্ষাত শেষে চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক বাংলাদেশে আসার পর এটাই চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে প্রথম সাক্ষাত হলো। তিনি ম্যাডামের (বেগম খালেদা জিয়া) সাথে সৌজন্য সাক্ষাত করতে এসেছেন। বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

সাক্ষাতের সময়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..