× Banner
সর্বশেষ
আদালতের নির্দেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাতক্ষীরায় গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত কর্মী বেনাপোলে জেলা যুবদল নেতা ইমদাদের ব্যাপক গণসংযোগ, মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি জাপানি বিনিয়োগকারীদের ৩০০ কোটির আঞ্চলিক বাজারে প্রবেশের আহ্বান ববি হাজ্জাজের ৫ আগস্ট উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর, ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত বগুড়ায় জমি বিরোধ; সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যা পররাষ্ট্র-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত স্বাস্থ্য মন্ত্রীর কাছে বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি নেতৃবৃন্দের জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের চা বাগান উপড়ে ফেলে দুধ দিয়ে গোসল

Kishori
হালনাগাদ: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
দুধ দিয়ে গোসল

পঞ্চগড়ের বোদায় মো. শাহজালাল নামের এক চা চাষী তার সাত বিঘা জমির চা বাগান উপড়ে ফেলে দুধ দিয়ে গোসল করেছেন। বুধবার দুপুর থেকে বোদা উপজেলার তেপুকুরিয়া এলাকায় নিজের তৈরি ১৩ বছরের বাগানের গাছগুলো উপড়ে ফেলে দুধ দিয়ে গোসল করতে শুরু করেন।
বছরের পর বছর চা বাগান থেকে লোকসানের শিকার হয়ে তিনি তাঁর সাত বিঘা জমির চা বাগান উপড়ে ফেলেন। চা বাগান করাকে পাপ অবহিত করে তিনি তা উপড়ে ফেলে প্রায় ১০ লিটার দুধ দিয়ে গোসল করে পাপ মোচন করেছেন বলে দাবি করেন। এ সময় তার শ্রমিক ও স্থানীয়রাও বিস্ময়ের সাথে দেখেন এই দৃশ্য।
চা চাষী শাহজালাল জানান, ২০১০ সালে পঞ্চগড়ের বোদা উপজেলার তেপুকুরিয়া এলাকায় নিজের কেনা ৭ বিঘা জমিতে চা বাগান করেন তিনি। শুরুতে লাভ হলেও এরপর চলে পালাক্রমে লোকসান। এ পর্যন্ত তার প্রায় ২০ লাখ টাকার লোকসান হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, কারখানা মালিকরা সিন্ডিকেট করে চা চাষিদের জিম্মি করে রেখেছে। দিন দিন তাদের ব্যবসায় ও পরিধি বাড়লেও চাষিরা গুণছেন লোকসান। প্রতি কেজি চা পাতা উৎপাদন করতে গিয়ে আমাদের খরচ হয় প্রায় ১৮ টাকা। কিন্তু সেই চা পাতা বিক্রি করে আমরা পাচ্ছি মাত্র ৮ থেকে ১০ টাকা। তার মধ্য থেকেও আবার ওজন থেকে ২০ থেকে কখনো ৫০ শতাংশ পর্যন্ত বাদ দিয়ে দেয়া হয় দাম। এভাবে আমরা আর টিকতে পারছি না। প্রশাসন ও চা বোর্ড কোন কার্যকর উদ্যোগ নিচ্ছে না। তাই চা কারখানা মালিকদের দৌরাত্ম থেকে মুক্ত হতেই চা বাগান উপড়ে ফেলার সিদ্ধান্ত নেই। তার এই বাগান করার পাপ হিসেবে দুধ দিয়ে গোসল করলাম।


এ ক্যটাগরির আরো খবর..