× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডির সাক্ষাৎ রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা – ফকির মাহবুব আনাম বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট – স্বাস্থ্য প্রতিমন্ত্রী মির্জা ফখরুলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় সংসদে আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে – ব্রিটিশ হাইকমিশনার সরকারি চাল পাচারের অভিযোগে ট্রাকসহ চাল জব্দ করলো ইউএনও শ্যামনগরে যৌথ অভিযানে কুরিয়ার অফিস থেকে আহরণ নিষিদ্ধ ২২৫০ কেজি শামুক আটক কুমিল্লা ডিভিশনাল ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক তামিজী ও সদস্যসচিব ড. ফোরকান

প্রতিপক্ষের হামলায় ঝিনাইদহের শৈলকুপায় আ’ লীগের চেয়ারম্যান প্রার্থী আহত

admin
হালনাগাদ: বুধবার, ১৮ মে, ২০১৬

ভ্রাম্যমান প্রতিনিধি: বুধবার (১৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে প্রতিপক্ষের হামলায় যশোরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউপি নির্বাচনের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট সালাহ  উদ্দিন জোয়ার্দার মামুন আহত হয়েছেন।

এ ঘটনাকে কেন্দ্র করে পরে তার ও প্রতিপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন আরো পাঁচজন। আহতদের নাম জানা যায়নি।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম  জানান, সকালে চেয়ারম্যান প্রার্থী মামুন বাড়ি থেকে বাজারে যাচ্ছিলেন। পথে কচুয়া ব্রিজের সামনে এলে স্থানীয় আওয়ামী লীগ কর্মী স্বপন ও তার লোকজন তাকে মারধর করেন।

খবর পেয়ে মামুনের সমর্থকরা সেখানে এলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে পাঁচজন আহত হন। পরে কচুয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


এ ক্যটাগরির আরো খবর..