× Banner
সর্বশেষ
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে যা জানালেন পানি সম্পদমন্ত্রী ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ – অর্থমন্ত্রী নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে – শিক্ষামন্ত্রী নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে রিট গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত তিন বছরের মধ্যে পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ – কৃষিমন্ত্রী সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫৪৮২ টাকা দূতাবাসের সহায়তায় কুয়েত থেকে দেশে ফিরেছেন এক নারী কর্মী

মাহমুদ খান, সিলেট ব্যুরো

সিলেটে বাসে আগুন

Kishori
হালনাগাদ: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
বাসে আগুন

সিলেটের দক্ষিণ সুরমা কদমতলী বাস টার্মিনাল এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসের কয়েকটি আসন পুড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।

১৬ ডিসেম্বর শনিবার রাত সোয়া ৮টার দিকে কদমতলী বাস টার্মিনালের বিপরীতে রেলওয়ে স্টেশনের রাস্তার সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কদমতলী বাস টার্মিনালের বিপরীতে রেলওয়ে স্টেশনের রাস্তার সামনে কয়েকটি বাস পার্কিং করা ছিল। রাত সোয়া ৮টার দিকে কয়েকজন যুবক মোটরসাইকেলে এসে একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বাসের কয়েকটি আসন ক্ষতিগ্রস্ত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..