× Banner
সর্বশেষ
মৃত্যুর গুজব পাশ কাটিয়ে অভিনয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি প্রতিদ্বন্দ্বিতা করে হারল ইংল্যান্ড, ফাইনালে ভারত দেশের সব সরকারি অফিসে বিদ্যুৎ সাশ্রয়ীসহ ১১টি নির্দেশনা সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি আজ আজ শুক্রবার (৬ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ ফাল্গুন শুক্রবার (৬ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর

যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

admin
হালনাগাদ: বুধবার, ১৮ মে, ২০১৬

ভ্রাম্যমান প্রতিনিধি: নোয়াখালীতে প্রথম শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে যৌন নির্যাতন করার অভিযোগে মাওলানা মো. ইয়াকুব হোসেন (২৮) নামে এক মাদ্রাসা শিক্ষককে পুলিশে সোপর্দ করেছে জনতা।

গ্রেফতারকৃত ইয়াকুব হোসেন লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর ফলকন গ্রামের ছগীর আহম্মদের ছেলে।

মঙ্গলবার (১৭ মে) সন্ধ্যায় নির্যাতিত শিশুর বাবা আনোয়ার উল্যাহ বাদী হয়ে সুধারাম থানায় মামলা দায়ের করেন। পরে তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়।

তিনি নোয়াখালী সদর উপজেলার নোবিপ্রবি সংলগ্ন দাওয়াতুল কোরআন মাদ্রাসার ধর্মীয় শিক্ষক। শিক্ষকের এমন কাণ্ডে মাদ্রাসার অন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা হতবাক।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে মাওলানা ইয়াকুব হোসেন কৌশলে ওই শিশু শিক্ষার্থীকে তার কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক যৌন নির্যাতন করেন। শিশুটির চিৎকারে আশপাশের লোক এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে ওই শিক্ষককে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ মাওলানা ইয়াকুবকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে যায়।

সুধারাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মীর্জা মো. হাসান বিষয়টি নিশ্চিত করে  জানান, অভিযুক্ত শিক্ষক ইয়াকুবের বিরুদ্ধে এর আগেও এ ধরনের ঘটনার অভিযোগ রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..