× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

গজালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচন সম্পন্ন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ মে, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছার গজালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার বিকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস মিলনায়তনে প্রিজাইডিং অফিসার ও একাডেমিক সুপারভাইজার মীর নুরে আলম সিদ্দিকীর তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত নির্বাচনে বিএম মোস্তাফিজুর রহমান সর্বসম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন প্রধান শিক্ষক ও সদস্য সচিব এমএম মতিয়ার রহমান, মোঃ এনারুল ইসলাম, মোঃ মিজানুর রহমান সরদার, মোছাঃ মাহমুদা খাতুন, প্রদীপ কুমার মন্ডল, মোঃ খায়রুল ইসলাম ও বিউটি খাতুন। এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, বিএম হাফিজুর রহমান, জিএম গোলাম মোস্তফা, রাসেল আহম্মেদ ও মোঃ হান্নান ফকির।


এ ক্যটাগরির আরো খবর..