× Banner
সর্বশেষ
ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার মান উন্নত করতে শীঘ্রই এক লাখ জনবল নিয়োগ -স্বাস্থ্যমন্ত্রী কোটালীপাড়ায় মরা গরু বিক্রির অভিযোগে ১০ মণ মাংস পুঁতে ফেলা হলো ঈদুল ফিতরে টানা ছুটি ঘোষণা সরকারি চাকরিজীবীদের ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ৪টি আসনে ৬ জনের মনোনয়নপত্র বাতিল     

Kishori
হালনাগাদ: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
মনোনয়নপত্র বাতিল 
বাগেরহাটের ৪টি আসনে ৬ জনের মনোনয়নপত্র বাতিল     

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে বাগেরহাটের ৪টি আসন ৩০ জনের মধ্যে স্বতন্ত্র ও দলীয় প্রার্থীসহ ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তাদের মধ্যে ৩ জন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী এবং ৩ স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

ঋণ খেলাপির দায়ে দলীয় তিন জনের এবং সমর্থনকারীদের স্বাক্ষরের মিল না থাকায় ৩ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল কর হয়। সোমবার (৪ ডিসেম্বর) জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে বাছাই শেষে ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

বাগেরহাটের ৪টি আসনে ৬ জনের মনোনয়নপত্র বাতিল গোপালগঞ্জ-৩ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫ জনের মনোনয়নপত্র বৈধ

বাগেরহাট জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন জানান, বাগেরহাট ৪টি আসনে ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের মধ্যে যাছাই-বাছাই শেষে ঋণ খেলাপির দায়ে বাগেরহাট-১ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী কাজী রবিউল, বাগেরহাট-২ আসনে ঋণ খেলাপির দায়ে তৃণমূল বিএনপির প্রার্থী মরিয়ম সুলতানা, জাতীয় পার্টির হাজরা সহিদুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে বাগেরহাট-৩ আসনের শেখ নিজাম উদ্দিন, বাগেরহাট-৪ আসনের মো. জামিল হোসেন ও বাগেরহাট-২ আসনে এস এম আজমল হোসেনের সমর্থকারীদের স্বাক্ষরের মিল না থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়। এ নিয়ে বাগেরহাটের ৪টি আসনে মোট বৈধ প্রার্থীর সংখ্যা ২৪ জন। বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৯ ডিসেম্বরের মধ্যে আপিল করতে পারবে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা।উল্লেখ্য, বাগেরহাটের ৪টি আসনে স্বতন্ত্রসহ বিভিন্ন দলের ৩০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছিলো। এর মধ্যে বিভিন্ন দলের ২৬ জন এবং ৪ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..