× Banner
সর্বশেষ
রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ফেসবুক-ইউটিউবের আয় থেকে উৎসে কর কাটা হবে না, আসছে ঘোষণা আজ থেকে মেট্রোরেলে নতুন সময়সূচি সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারি সংগঠনের সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী ৩ দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে নারী-পুরুষ, শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে দুই জন নিহত  শাপলা চত্বর ঘটনা: মানবতাবিরোধী মামলায় ৯ আসামি ট্রাইব্যুনালে হাজির ৭ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত সীমান্তে পুশইন ইস্যুতে উত্তেজনা: একাধিক সীমান্তে শতাধিক মানুষকে ঘিরে জটিল পরিস্থিতি

মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত

admin
হালনাগাদ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন শেষে কমিটি গঠন করা হয়েছে। মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজনকে সভাপতি, আমঝুপি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক শাহাবুদ্দীন মোল্লাকে সাংগাঠনিক সম্পাদক করে সদর উপজেলা এবং মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলামকে সভাপতি, বদরউদ্দিন বিশ্বাসকে সাধারণ সম্পাদক ও আব্দুর রশিদকে সাংগাঠনিক সম্পাদক করে মুজিবনগর উপজেলা বিএনপি’র ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

রোববার বিকেল সাড়ে ৩ টায় এ উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপি’র কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সভাপতি মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক এমপি আমজাদ হোসেন ও প্রধান বক্তা ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক এমপি মাসুদ অরুন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপি’র সহসভাপতি আব্দুর রহমান, সাবেক সহ-সভাপতি ইলিয়াস হোসেন, পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর হোসেন প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে প্রতিটি উপজেলার সকল ইউনিয়নের সভাপতি ও সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..