× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

তারেকের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল

admin
হালনাগাদ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকবন্ধু বলায় এবং রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে ঢাকা মহানগর হাকিম মুহাম্মদ আসাদুজ্জামান নূরের আদালতে রবিবার তদন্ত প্রতিবেদন দাখিল করেন। আদালত বাদীর উপস্থিতে মামলার পরবর্তী আদেশের জন্য ৭ নভেম্বর দিন ধার্য করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর তারেক রহমান লন্ডনের বেতনাম গ্রিনইয়র্ক হলে এক আলোচনা সভায় বলেন, ‘শেখ মুজিব বঙ্গবন্ধু নন পাকবন্ধু, তিনি জাতির জনক হতে পারেন না, তিনি হত্যাকারী। আওয়ামী লীগ কখনোই জনগণের মনের ভাষা বুঝতে পারেনি। ১৯৭১ সালের ৭ মার্চ কিংবা ২৫ মার্চ বাংলাদেশের লাখো জনতাকে নিরাপদ মনে করেননি শেখ মুজিব, তিনি নিরাপদ মনে করেছেন হানাদার বাহিনীকে। ১৯৭১ সালের ৭ মার্চ শেখ মুজিব পাকিস্তানের পক্ষে স্লোগান দিয়ে বক্তৃতা শেষ করেন। মামলার এজাহারে আরও বলা হয়, এইভাবে তারেক রহমান ইতিহাস বিকৃতি করে স্বাধীনতা সংগ্রাম ও বঙ্গবন্ধুর ভূমিকাকে অস্বীকার এবং বাংলাদেশ রাষ্ট্রকে অস্বীকার করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এ ঘটনার পরের দিন একটি দৈনিক পত্রিকায় ‘যুক্তরাজ্যে বিএনপির সভায় তারেক, শেখ মুজিব বঙ্গবন্ধু নন পাকবন্ধু’ শিরোনামে প্রতিবেদনটির মাধ্যমে আসামির রাষ্ট্রদ্রোহমূলক অপরাধের কথা জানতে পেরে ২০১৪ সালের ১৯ অক্টোবর ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি এ্যাডভোকেট মশিউর মালেক।


এ ক্যটাগরির আরো খবর..