× Banner
সর্বশেষ
এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর কৃষক কার্ডের পাইলট কর্মসূচিতে চলতি বছরে ৪৩ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে – কৃষিমন্ত্রী বিশ্বকাপ চলে যাবে, কিন্তু আমরা কি আমাদের সম্পর্কগুলো বাঁচিয়ে রাখতে পারব? কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি বিয়ের পর কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২ তাপপ্রবাহে বেলজিয়ামে ১৫ দিনে প্রায় ২০০০ জনের মৃত্যু ‘‘হামার বাড়ি নদীর কিনোরত;  এই বাড়ি ভাঙি গেইলে কই যামো, কই থাকমো’ এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান আজ শনিবার (১৮ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

দেবাশীষ মুখার্জী : কূটনৈতিক প্রতিবেদক

অভিনেত্রী জ্যোতিকা পাল জ্যোতি হাসপাতালে

Dutta
হালনাগাদ: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
jyoti

নন্দিত অভিনেত্রী এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক জ্যোতিকা পাল জ্যোতি অসুস্থ হয়ে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিসের জটিলতা সহ নানাবিধ অসুখে ভুগছেন। মধ্যরাতে তাকে হাসপাতালে নিয়ে আসেন পরিচালক ও নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল। শনিবার (২৫ নভেম্বর) রাতে তীব্র পেট ব্যথা নিয়ে তিনি হাসপাতালের জরুরি বিভাগে আসেন।

জ্যোতিকা জ্যোতি আয়না, নন্দিত নরকে, অনিল বাগচির একদিন, লাল মুরগির ঝুঁটি সহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিএ এবং টিভি নাটকে অভিনয়ে মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। এছাড়াও সম্প্রতি তিনি গৌতম কৈরীর বঙ্গমাতা চলচ্চিত্রে শেখ ফজিাতুন্নেসা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন।

জানা গেছে, শরীরে রক্তের প্রদাহ, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ও কিডনি সংক্রমণ সহ নানাবিধ উপসর্গ এবং অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রয়েছে। তার যথাযথ চিকিৎসা এবং রোগ নির্ণয় প্রক্রিয়া চলছে। বর্তমানে তিনি এন্ডোক্রাইনোলজিস্ট (ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ) ও মেডিসিন বিশেষজ্ঞ এর তত্ত্বাবধানে রয়েছেন। তবে তিনি কমপক্ষে ৪৮ ঘন্টা অবজারভেশনে থাকবেন।


এ ক্যটাগরির আরো খবর..