× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা

ঝিকরগাছায় দুর্নীতিবাজ মেম্বারসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

Dutta
হালনাগাদ: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
jhikargacha

যশোরের ঝিকরগাছা উপজেলার ৪নং গদখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম শাহাজান আলী মোড়লের স্বাক্ষরিত নাগরিক সনদপত্র, ওয়ারেশ কায়েম, ট্রেড লাইসেন্স, জন্মনিবন্ধন সহ সিলমোহর পুড়িয়ে উল্লাস করার প্রতিবাদে দুর্নীতিবাজ আনারুল ইসলাম রিফার মেম্বারসহ জড়িত অন্যান্যদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) বিকাল ৪টার সময় ৪নং গদখালী ইউনিয়ন পরিষদের সামনে গদখালী ইউনিয়নবাসীদের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে ইউপি সদস্য আজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান ডালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সাবেক চেয়ারম্যানের ভাইপো, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাড. আব্দুল্লাহ আল মামুন।

এসময় তিনি তার বক্তব্যে বলেন, আমার চাচা ছিল আমার একান্ত অভিভাবক ছিলেন। তিনি সর্বসময় আমাকে তার নিজের ছেলের মতো স্নেহ করতেন। আর তার মৃত্যু নিয়ে যখন এলাকাবাসীরা শোকাহত ঠিক তখনই ইউপি সদস্য আনারুল ইসলাম রিফারের কর্মকান্ডে আমরা হতবাক হয়ে পড়েছি। আমার চাচার সাথে তার খারাপ সম্পর্ক থাকতে পারে সেটা স্বাভাবিক। তাই বলে তার লাশ দাফন হওয়ার পূর্বেই তার ইউনিয়ন পরিষদের স্বাক্ষরিত নাগরিক সনদপত্র, ওয়ারেশ কায়েম, ট্রেড লাইসেন্স, জন্মনিবন্ধন সহ সিলমোহর পুড়িয়ে উল্লাস করার মত এমন নিশংস কর্মকান্ডের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এছাড়াও প্রশাসনের নিকট এই নিশংস কর্মকান্ডের সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনার জোর দাবী করেছেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম খোকন, ইউনিয়নের আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি হযরত আলী, গদখালী ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মুন্সী আবুল হোসেন, ইউপি সদস্য আসাদুজ্জামান আসাদ, তোফাজ্জেল হোসেন তোফা, আবুল কাশেম, সাবেক ইউপি সদস্য নুর হোসেন, মনিরুজ্জামান মনির, তাজ উদ্দিন, শাহিনুর বেগম, মহিলা আওয়ামী যুবলীগের সদস্য রেশমা বেগম, গদখালী ইউনিয়ন আওয়ামীলীগের নেতা জাহিদুল ইসলাম প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..