× Banner
সর্বশেষ
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য নগদ বিক্রি নিয়ে গুজব ভিত্তিহীন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা বহাল থাকবে: ফকির মাহবুব আনাম জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৩, মামলা ৩০ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর কোটালীপাড়ায় আরডিএ’র ৩টি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

মধুখালী প্রতিনিধি

ডুমাইন পাকা সড়কের বেহাল দশা, দেখার কেউ নেই

Dutta
হালনাগাদ: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
modhukhali

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের মধুমোড় থেকে সমাধিনগর যাইতে ডুমাইন ইউনিয়নের প্রায় ১.৩০ কিঃ মিঃ পাকা সড়ক সংস্কারের অভাবে কার্পেটিং উঠে মানুষ ও যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কগুলো দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় মানুষ। এ সড়কটি কার্পেটিং উঠে বেহাল দশায় পরিণত হয়েছে। অধিকাংশ জায়গার কার্পেটিং উঠে খোয়া সরে যাওয়ায় ডুমাইন শহীদ মফিজ বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয় , ডুমাইন খেওয়াঘাট সংলগ্ন সমাধিনগর যাইতে খালের পাড়ের সড়কের অনেক জায়গায় ছোট-বড় বিপদজনক গর্ত সৃষ্টি হয়েছে ও সড়কের অবস্থা খুবই ভয়াবহ।

ডুমাইন ইউনিয়নের মধুমোড় থেকে সমাধিনগর বাজার ও হাটে যাইতে প্রায় ১.৩০ কিলোমিটার সড়কেরও বেহাল দশা। বর্তমানে সড়কটির কার্পেটিং উঠে ইটের খোয়ার আঘাতে মানুষ এবং যানবাহন চলাচলে মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে। অদ্যবদি তা মেরামত করা হয়নি। বর্তমানে সড়কটি দিয়ে চলাচল তো দূরের কথা অবস্থা এতটাই খারাপ যে, সড়কটির কার্পেটিং উঠে ইটের খোয়ার আঘাতে মানুষের মটর সাইকেল , ভ্যান, অটোভ্যান এর টায়ার নস্ট হতে চলেছে এবং স্কুলের ছেলেমেয়েরা পায়ে হেটে চলাচল করতে পারছে না। আর ইটের খোয়া পেরেক এর মত খাড়া হয়ে আছে।

তাই ডুমাইন ইউনিয়ন পরিষদের পথচারী ও সাধারন জনগন বলেন, আমাদের ইউনিয়নের অধিকাংশ পাকা সড়কের কার্পেটিং উঠে গর্তের সৃষ্টি হয়েছে। সড়কগুলো দ্রুত সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাবি জানাই।


এ ক্যটাগরির আরো খবর..