× Banner
সর্বশেষ
চোর অপবাদে চোখ উপড়ে ফেলার ৭ মাস: ৯ সন্তান নিয়ে মানবেতর জীবনে জাকির সেহরিতে খাবারের সময় গলায় ভাত আটকে কৃষকের মৃত্যু নড়াইলে ট্রেনে কাটা পড়ে একজন নিহত কিডনি সুস্থ রাখতে আপনার কী খাওয়া উচিত? ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে – পানিসম্পদ মন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে জাপানের সঙ্গে ইতিবাচক আলোচনা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে সাতবারের এমপি ও তিনবারের মন্ত্রী স্পিকার মেজর হাফিজ, ছিলেন মুক্তিযোদ্ধাও গণপরিবহনে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে – সড়কমন্ত্রী মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

স্কুলে ঢুকে শিশু শিক্ষার্থীর ওপর হামলা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
বিয়ের প্রলোভনে ধর্ষণ

ক্লাস রুমে ঢুকে কুশল সেন (১০) নামের চতুর্থ শ্রেনীর এক শিশু শিক্ষার্থীর ওপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে এক অভিভাবকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই স্কুলের শিক্ষার্থীদের মধ্যে চরম আতংক দেখা দিয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব মাহিলাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা কিশোর সেন অভিযোগ করে বলেন, ক্লাস চলাকালীণ সময়ে বেঞ্চে বসা নিয়ে তার ছেলে কুশলের সাথে একই ক্লাসের ছাত্র পিযুশ বাড়ৈর ঝগড়া হয়। বিষয়টি পিযুশ তার বাবা নিখিল বাড়ৈ কে জানায়। পরে স্কুলের ক্লাস রুমে গিয়ে কোন শিক্ষককে না জানিয়ে কুশলকে মারধর করে নিখিল বাড়ৈ। এতে তার ছেলে গুরুত্বর আহত হয়। খবরপেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়।

স্কুলে ঢুকে হামলার সত্যতা স্বীকার করে ওই স্কুলের প্রধানশিক্ষক সাবিনা ইয়াসমিন বলেন, শুক্রবার বিকেলে উভয় পক্ষকে নিয়ে স্থানীয় ভাবে মীমাংসার জন্য স্কুলে বসার কথা রয়েছে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি প্রীতম অধিকারী বলেন, প্রধানশিক্ষক বিষয়টি আমাকে জানিয়েছে।

বিকেলে স্কুলের অন্যান্য শিক্ষক ও এলাকাবাসীদের নিয়ে বসা হয়েছে। তবে কোন সিদ্ধান্ত হয়নি। গৌরনদী মডেল থানার ওসি বলেন, এবিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..