× Banner
সর্বশেষ
ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে – আইনমন্ত্রী আইসিইউতে লড়ছেন মা,বাঁচানো গেল না গর্ভের সাত মাসের সন্তানকে জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নাগরিক সেবার কার্যক্রম দেখতে ঢাকার সড়কে প্রধানমন্ত্রী ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক; না থাকলে মিলবে না নিবন্ধন-ফিটনেস ১৫ বছর আগের ১০০ টাকা ফেরত দিতে পাওনাদারের বাড়িতে বৃদ্ধ

পিঁ আই ডি

পোশাক শিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মজুরি সাড়ে ১২ হাজার টাকা -শ্রম প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
পোশাক শিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মজুরি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পোশাক শিল্পের শ্রমিকদের মূল মজুরি ৫৬ দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে সাড়ে ১২ হাজার টাকা সর্বনিম্ন মজুরি  নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে মূল মজুরি ৬ হাজার ৭০০ টাকা, বাড়ি ভাড়া ভাতা মূল মজুরির ৫০ ভাগ ৩ হাজার ৩৫০ টাকা, চিকিৎসা ভাতা  ৭৫০ টাকা, যাতায়াত ভাতা ৪৫০ টাকা এবং খাদ্যভাতা ১ হাজার ২৫০ টাকা। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হবে। এর আগে পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে গঠিত বোর্ডের ষষ্ঠ সভায় এই মজুরি চূড়ান্ত করা হয়। বলেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান  সুফিয়ান।

প্রতিমন্ত্রী আজ সচিবালয়ে তার মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেসবিফিংয়ে নতুন মজুরি বৃদ্ধির বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দীন, বিকেএমইএ’র সভাপতি সেলিম ওসমান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ তৌফিকুল আরিফ, ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা, মালিকপক্ষের প্রতিনিধি ও বিজিএমইএ’র সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান, মজুরি বোর্ডের শ্রমিক পক্ষের স্থায়ী প্রতিনিধি সুলতান আহমেদ, পোশাক শিল্পের মজুরি নির্ধারণ কমিটির শ্রমিকপক্ষের প্রতিনিধি সিরাজুল ইসলাম রনি, শ্রমিক লীগের সভাপতি নূর কুতুব আলী মান্নানসহ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।


এ ক্যটাগরির আরো খবর..