সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
৭ নভেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে নগরভবনে মেয়রের কার্যালয়ে বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর হাতে দায়িত্ব তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ এমপি।
এসময় বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে শুভেচ্ছা জানান এবং আধ্যাত্মিক এই নগরীর উন্নয়নে সবসময় তার সহযোগিতার হাত প্রসারিত রাখার ঘোষণা দেন।
জবাবে আনোয়ারুজ্জামান চৌধুরীও তাকে বিদায়ী শুভেচ্ছা জানিয়ে তার অভিজ্ঞতার আলোকে প্রয়োজনীয় ক্ষেত্রে পরামর্শ ও সহযোগিতা পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
এর আগে নবনির্বাচিত কাউন্সিলর ও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে হজরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করেন আনোয়ারুজ্জামান চৌধুরী।