× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

গৌরনদীতে প্রাইভেটকার পুকুরে 

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
গৌরনদীতে প্রাইভেটকার পুকুরে 

নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিন চালিত অটো ভ্যানকে ধাক্কা মেরে সড়কের পাশের পুকুরে ছিটকে পরেছে প্রাইভেটকার। এঘটনায় প্রাইভেটকার চালক গুরুতর আহত হয়েছে। আহতকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে প্রেরণ করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

মঙ্গলবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী বাজার সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, বরিশাল থেকে ছেড়ে আসা প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা মেরে পুকুরে পরে যায়। এতে ভ্যান ও প্রাইভেটকার চালক দুজনেই আহত হয়। এরমধ্যে ভ্যান চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. গোলাম রসুল মোল্লা জানান, ঘটনার পর থেকে প্রাইভেটকার চালক পলাতক রয়েছে। প্রাইভেটকারটি উদ্ধার কাজ চলছে। এবিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..