× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল স্থলবন্দরে ভারতীয় ট্রাক হেলপার রাজ করন সিং এর মৃত্যু

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
ভারতীয় ট্রাক হেলপার

বেনাপোল স্থলবন্দরে রাজ করন সিং (৩২) নামে এক ভারতীয় ট্রাক হেলপার রাজ করন সিং এর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে বন্দরের ২৫ নম্বর শেডে এ ঘটনা ঘটে।
নিহত রাজ করন সিং ভারতের উত্তর প্রদেশ কৌশ্বামী থানার বিধানপুর এলাকার চন্দ্র লাল সিংয়ের ছেলে।
ট্রাকের চালক শিব নরেশ যাদব বলেন, গতকাল সকাল ১১ টার দিকে যখন বাংলাদেশে প্রবেশ করি তখন আমার ট্রাকের হেলপার রাজ করন সিং অসুস্থ ছিল। দিন শেষে সন্ধ্যার দিকে আরও অসুস্থ বোধ করলে চেকপোস্টের বাগ-এ-জান্নাত কওমি মাদ্রাসা মার্কেটের একটি ওষুধের দোকান থেকে গ্যাসের ট্যাবলেট ও অন্যান্য আরও কয়েকটি ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ি। আজ ভোরে ট্রাকের ক্যাবিন থেকে তাকে মৃত উদ্ধার করা হয়েছে।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম জানান, গতকাল ভারত থেকে আমদানিকৃত ঔষধ নিয়ে ভারতীয় একটি ট্রাক (ট্রাক নাম্বার (NL-01,AB 1362) নিয়ে বেনাপোল বন্দরে আসেন ট্রাকের হেলপার রাজ করন সিং। বন্দরের ২৫ নং শেডে আনলোড করার জন্য অবস্থান করছিলেন। আজ ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে তিনি স্ট্রোক করে মৃত্যু বরন করেন।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বন্দরের দায়িত্বরত আনসার সদস্যদের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয় এবং ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..