× Banner
সর্বশেষ
আজ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস আজ বুধবার (২২ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ বৈশাখ বুধবার (২২ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে চাচাতো ভাইয়ের ইটের আঘাতে আহত যুবকের মৃত্যু

Kishori
হালনাগাদ: বুধবার, ১ নভেম্বর, ২০২৩
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল

বাগেরহাটের কচুয়ায় চাচাতো ভাইয়ের ইটের আঘাতে আহত এমরান শেখ (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, একই দিন বিকেল ৩টায় কচুয়া উপজেলার কলমিবুনিয়া এলাকায় নিজ বাড়িতে পারিবারিক আলোচনার সময় চাচাতো ভাই রাব্বি শেখ ইট দিয়ে এমরানের মাথায় আঘাত করেন। পরে তিনি অজ্ঞান হয়ে পড়লে স্বজনেরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এমরান শেখ কচুয়া উপজেলার কলমিবুনিয়া এলাকার জলিল শেখের ছেলে। অভিযুক্ত রাব্বি শেখ একই এলাকার মহসিন শেখের ছেলে। দুজনে সম্পর্কে চাচাতো ভাই।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়কারী পুলিশ পরিদর্শক বাবুল আক্তার বলেন, চাচাতো ভাইয়ের ইটের আঘাতে আহত এমরান শেখ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  #ছবি সংযুক্ত আছে।


এ ক্যটাগরির আরো খবর..