× Banner
সর্বশেষ
উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন কৃষি, পানি ব্যবস্থাপনা ও সামুদ্রিক খাতে বিনিয়োগ জোরদারের ওপর গুরুত্বারোপ বিমান মন্ত্রীর সাথে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ কৃষিমন্ত্রীর সাথে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ কর‌ল মৈত্রী সমিতি তেঁতুলিয়া বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক শার্শায় কৃষি ও শিল্প বিপ্লবের ডাক দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উপমহাদেশের প্রাচীনতম জ্ঞানপীঠ যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে মুগ্ধ প্রধানমন্ত্রী তথ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ যশোরের শার্শায় উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মাহমুদ খান, সিলেট ব্যুরো

হরতালে গণপরিবহন নেই সিলেটের রাস্তায়

Kishori
হালনাগাদ: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
গণপরিবহন নেই সিলেটে

সরকার পতনের এক দফা দাবিতে ২৯ অক্টোবর রবিবার সারা দেশে সকাল-সন্ধ্যা পালন করছে বিএনপি ও জামায়াত। সকাল থেকে সিলেটে ঢিলেঢালা হরতাল থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তপ্ত হতে শুরু করেছে। সকাল ৮টার পর থেকে বিভিন্ন স্থানে অতর্কিত পিকেটিং করছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সঙ্গে রয়েছে জামায়াতও। তারা ভাঙচুর করছেন যানবাহন। পুলিশের দিকে ছুঁড়ছেন ইট-পাটকেল।

তবে তাঁদের ঠেকাতে কঠোরভাবে মাঠে রয়েছে পুলিশ। যে স্থানেই বিএনপি-জামায়াত নেতাকর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছেন সেখানেই উপস্থিত হয়ে টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিচ্ছে তাদের।

স্থানে স্থানে পিকেটিংয়ের কারণে সিলেট-ঢাকা মহাসড়ক যান শূন্য হয়ে পড়েছে। নিরাপত্তার অজুহাতে পরিবহনের শ্রমিকরাও সকাল থেকে বাস চলাচল বন্ধ রেখেছেন। সিলেট থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস। আঞ্চলিক সড়কগুলোতেও চলছে না গণপরিহন। এতে জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া লোকজন পড়েছেন বিপাকে। অনেকেই পায়ে হেঁটে যাচ্ছেন নিজের গন্তব্যে।

সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, সেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে বাসগুলো। এসময় পরিবহণ শ্রমিকরা বলেন- যাত্রী নেই। রাস্তায় বেরোলে গাড়ি ভাঙচুরে আশঙ্কা রয়েছে। সবকিছু মিলিয়ে গাড়ি বন্ধ রেখেছি আমরা। আশা করি- বিকাল নাগাদ গাড়ি চলাচল শুরু হবে।
এদিকে, ব্যক্তিগত গাড়িও সিলেটে রাস্তায় খুব কম বের হয়েছে।

হরতালের সার্বিক পরিস্থিতি নিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইলিয়াস শরীফ বিপিএম (বার) পিপিএম বলেন, সিলেটের জনগণের সার্বিক নিরাপত্তায় আমরা মাঠে রয়েছি। হরতালকে কেন্দ্র করে কেউ নাশকতার চেষ্টা করলে আমরা কঠোরভাবে তা দমন করবো। আজ ভোর থেকে আমাদের মোবাইল টিম, সিআরটি ও সাদা পোশাকে একাধিক টিম মাঠে রয়েছে। প্রস্তুত রয়েছে পুলিশের সাঁজোয়া যান পিসিআর।
সিলেটজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।


এ ক্যটাগরির আরো খবর..