× Banner
সর্বশেষ
এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন  মেরিন ফিশারিজ একাডেমিকে বিশ্বমানের দক্ষ মেরিন পেশাজীবী গড়ে তুলতে হবে – কৃষিমন্ত্রী ফুটবল বাংলাদেশ, ব্রাজিল ও আর্জেন্টিনার বন্ধুত্ব আরও দৃঢ় করছে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আইনি সংস্কারের তাগিদ তথ্যমন্ত্রীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে – পানিসম্পদ মন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

নিহত ফিলিস্তিনীদের রুহের মাগফিরাত কামনায় আগৈলঝাড়ায় দোয়া-মোনাজাত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
আগৈলঝাড়ায় দোয়া-মোনাজাত

ইসরাইলের ইহুদী বাহিনীর বর্বোরোচিত হামলার নিহত ফিলিস্তিনীদের রুহের মাগফিরাত কামনায় বরিশালের আগৈলঝাড়ায় মুসল্লীদের দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুম্মা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। জামে মসজিদে পেশ ইমাম হাফেজ মাওলানা ফজলুল হক এর পরিচালনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, সাবেক উপাধ্যক্ষ এসএম হেমায়েত উদ্দিন, যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, যুগ্ম সম্পাদক ফয়জুল সেরনিয়াবাতসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও মুসুল্লীরা।

অন্যদিকে দুপুরে গৈলা বাজারে স্থানীয় মুসুল্লীরা ফিলিস্তিনীদের উপর ইসরাইলীদের বর্বোরোচিত হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তৌহিদী মুসুল্লীরা। সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা জসীম সরদার, গৈলা মডেল ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিুসহ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..