× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

ডেস্ক রিপোর্টার

লজ্জার বিশ্ব রেকর্ড ইংল্যান্ডের

Dutta
হালনাগাদ: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
ecb

বিশ্বের প্রথম দল হিসেবে ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে টেস্ট খেলুড়ে ১১ দলের কাছেই  হারের লজ্জা পেয়েছে ইংল্যান্ড।

গতরাতে চলমান বিশ্বকাপের ১৩তম ম্যাচে নয়া দিল্লিতে যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগানিস্তানের কাছে ৬৯ রানে হেরেছে ইংল্যান্ড। এতে বিশ্বকাপ অঙ্গনে টেস্ট খেলুড়ে সব দলের কাছে হার পূর্ণ হয় ইংলিশদের। এমন লজ্জার নজির বিশ্বের অন্য কোন দলের নেই।

আফগানিস্তানের কাছে হারের আগে বিশ্বকাপে টেস্ট খেলুড়ে দশ দলের কাছে হেরেছিলো বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। আফগানদের কাছে হেরে ষোলকলা পূর্ণ হলো ইংল্যান্ডের।

ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে টেস্ট খেলুড়ে দলগুলোর কাছে ইংল্যান্ডের প্রথম হার :
১৯৭৫ সালে – অস্ট্রেলিয়ার কাছে ৪ উইকেটে হার
১৯৭৯ সালে – ওয়েস্ট ইন্ডিজের কাছে ৯২ রানে হার
১৯৮৩ সালে – নিউজিল্যান্ডের কাছে ২ উইকেটে এবং ভারতের কাছে ৬ উইকেটে হার
১৯৮৭ সালে – পাকিস্তানের কাছে ১৮ রানে হার
১৯৯২ সালে – জিম্বাবুয়ের কাছে ৯ রানে হার
১৯৯৬ সালে – দক্ষিণ আফ্রিকার কাছে ৭৮ রানে এবং শ্রীলংকার কাছে ৫ উইকেটে হার
২০১১ সালে- আয়ারল্যান্ডের কাছে ৩ উইকেটে এবং বাংলাদেশের কাছে ২ উইকেটে হার
২০২৩ সালে- আফগানিস্তানের কাছে ৬৯ রানে হার


এ ক্যটাগরির আরো খবর..