নাটোরের সিংড়ায় সংঘবদ্ধ মোবাইল চোর চক্রের ২ জনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব।
রোববার সকালে নাটোর র্যাব ক্যাম্পের এক প্রেস থেকে এ খবর জানানো হয়। গ্রেফতারকৃত দুইজন হলো, উপজেলার খাগড়বাড়িয়া এলাকার মোঃ দেলোয়ার হোসেনের ছেলে হৃদয় খাঁ(২৪) এবং একই এলাকার মোঃ তারা খাঁর ছেলে মোঃ রানা(২২)।
নাটোর র্যাব – ৫ জানায়, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির ভিত্তিতে সিংড়া উপজেলায় অভিযান চালিয়ে শনিবার রাতে চোর চেয়ে মূল হোতাসহ দুই চোর কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৪ টি মোবাইল, দুইটি সীমকার্ড ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন নাটোর র্যাব – ৫ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকার।
এ ক্যটাগরির আরো খবর..