× Banner
সর্বশেষ
হাম-রুবেলা প্রতিরোধে ব্যাপক টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী ২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা চলতি মাসেই দুই দফায় বাড়িয়েছে এলপি গ্যাসের দাম, সাধারণ মানুষের ক্ষোভ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর জীবনী আজ ২০ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (২০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বন্দুক নয়, ‘স্পাইকড শক ব্যাটন’: ভারত-চীন সীমান্তে বদলাচ্ছে সংঘর্ষের ধরন ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী: বাংলাদেশ নীতিতে ‘কৌশলগত রিসেট’ ইঙ্গিত শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী

বেনাপোল প্রতিনিধি

পরিত্যক্ত বোমার বিস্ফোরণে উড়ে গেল কিশোরের চোখ

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
benapol

বেনাপোল বড়আঁচড়া গ্রামে এক আম বাগানের ভিতরে বেগুন-কচু ক্ষেতে কাজ করার সময়  পরিত্যক্ত বোমা বিস্ফোরণে মুরাদ হোসেন (১৬) নামে এক কিশোরের এক চোখ উড়ে যাওয়া সহ ক্ষত-বিক্ষত হয়েছে সে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে এ ঘটনাটি ঘটে। আর এ ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আহত মুরাদ বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের আরিফের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মুরাদ দুপুরে বাড়ির পাশে বেগুন-কচু ক্ষেতে কাজ করছিল। এসময় সে বোমাটি চিনতে না পারায় তাতে আঘাত করে। ফলে বিকট শব্দে বোমাটি বিষ্ফোরিত হয়। এসময় বোমার শব্দ শুনে সেখানে আমরা গিয়ে দেখি মুরাদ মারাত্মক ভাবে আহত হয়েছে। বোমার আঘাতে মুরাদের চোখ মুখ ক্ষত-বিক্ষত হয়েছে। তাকে আমরা দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বেনাপোল বড়আঁচড়া ওয়ার্ডের কাউন্সিলর কামাল হোসেন বলেন, মুরাদ কচু ক্ষেত্রে কাজ করার সময়, সেখানে পড়ে থাকা পরিত্যক্ত বোমার বিস্ফোরণে মারাত্মক ভাবে ক্ষত-বিক্ষত হয়েছে। কে বা কারা সেখানে বোমাটি ফেলে রেখে গেছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুইঁয়া বলেন, বোমা বিস্ফোরণের ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে।  আর এঘটনায় বোমার আলামত সংগ্রহ করা হয়েছে। কি কারণে সেখানে বোমা রাখা হয়েছে তা খতিয়ে  দেখা হবে।


এ ক্যটাগরির আরো খবর..