× Banner
সর্বশেষ
সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না – স্বরাষ্ট্রমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ ১৫ বছরের কমবয়সী ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরা হজে যেতে পারবে না ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদির সেই ‘ফ্রেন্ডস’ বলা ভিডিওর বিশ্বরেকর্ড আজ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, উঠবেন গুলশানে নিজ বাসায় সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ দিল্লির বিক্ষোভে বলপ্রয়োগের সমালোচনার পর আরএএফের নতুন নির্দেশনা, পেলেট গান ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা ৬ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

রূপালী ব্যাংকের নৈশ প্রহরী খুন

admin
হালনাগাদ: সোমবার, ৯ মে, ২০১৬

রংপুর প্রতিনিধিঃ রংপুর মহানগরীর লালবাগে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে খুন হয়েছেন রূপালী ব্যাংকের নৈশ প্রহরী। তার নাম অতুল চন্দ্র।

রোববার রাত সাড়ে ৯টায় নগরীর লালবাগ কৃষি অফিসের সামনে এ ঘটনা ঘটে।

কোতয়ালী থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, নগরীর শাপলা রূপালী ব্যাংকের নৈশ প্রহরী অতুল চন্দ্র ডিউটি শেষে শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। পথে নগরীর লালবাগ কৃষি অফিসের সামনে ছিনতাইকারীরা তার ওপর হামলা চালায়। এসময় তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

খুনিদের গ্রেফতারে অভিযান চলছেও বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..