× Banner
সর্বশেষ
পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি দেশের ৮ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত আজ শ্রীশ্রীব্যাস পূজা ও গুরুপুর্ণিমা, জেনে নিন কেন গুরুপুর্ণিমা আজ বুধবার (২৯ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের আজ ২৯ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া চার মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল করার নির্দেশ রাজধানীর লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী সেন্টু শরীফ গ্রেফতার

Dutta
হালনাগাদ: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
agailjhara

গৌরনদী থানা পুলিশ ঢাকায় অভিযান চালিয়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী সেন্টু শরীফকে ঢাকা থেকে গ্রেফতার করেছে।

গৌরনদী মডেল থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে এসআই দেলোয়ার হোসেন ঢাকার মোহম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী সেন্টু শরীফকে গ্রেফতার করেছে। রবিবার রাতেই তাকে গৌরনদী থানায় নিয়ে আসা হয়েছে। গ্রেফতারকৃত সেন্টু শরীফ গৌরনদী থানার রামনগড় গ্রামের সুলতান শরীফের ছেলে।

ওসি আরও জানান, সেন্টু জিআর ৫১৯/১৩ (মাদারীপুর থানার মামলা নং-৩১{১৩.৯.১৩} মাদারীপুরে মোটরসাইকেল চালক শাহাদাৎ ঘরামী (২৮) হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী। আদালত রায় ঘোষণার দিন থেকেই সেন্টু পলাতক ছিল। সোমবার সকালে গ্রেফতারকৃত সেন্টুকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..