× Banner
সর্বশেষ
ফিলিপাইনে শুরু ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি

হাসিনাকে ঈদ শুভেচ্ছা খালেদার

admin
হালনাগাদ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে শনিবার পৌনে ১২টায় বিএনপির দফতর বিভাগের একটি প্রতিনিধি দল চেয়ারপারসনের পক্ষ থেকে শুভেচ্ছাস্বরূপ বিশেষ ঈদ কার্ড পৌঁছে দেন।

দলীয় প্রধানের শুভেচ্ছা কার্ড বহনকারী বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলটির সহ-দফতর সম্পাদক আব্দুল লফিফ জনি, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, শামীমুর রহমান শামীম প্রমুখ। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক সেকান্দার আলীর কাছে ঈদ কার্ড তুলে দেন আব্দুল লতিফ জনি। এ সময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক অহিদুজ্জামান ও সুশান্ত বাইন। শুভেচ্ছা কার্ড প্রদানের পর আসাদুল করিম শাহীন সাংবাদিকদের বলেন, ‘আমরা কেবল কার্ড দিতে আসিনি।

বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ বার্তা নিয়ে এসেছি। সেই বার্তা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন।’ এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে আওয়ামী লীগের পক্ষে সহ-সম্পাদক মো. সিকান্দার আলী, সুশান্ত কুমার বাইন এবং কেএম ওয়াহিদুর রহমান দলের সভানেত্রীর পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসনকে শুভেচ্ছা কার্ড পৌঁছিয়ে দেন। শুভেচ্ছা কার্ড গ্রহণ করেন বিএনপির মুখপাত্র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।


এ ক্যটাগরির আরো খবর..