× Banner
সর্বশেষ
তেল বেশি দামে বিক্রি বন্ধ করতে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে আইএফএডি সহায়তা চাইলেন মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর সাথে বেপজা চেয়ারম্যানের সাক্ষাৎ ডাসারে বাসের ধাক্কায় প্রাণ গেল মৌয়ালের ‘ধূমপান ও তামাক জাতীয় দ্রব্য প্রকাশ্যে ব্যবহার নিষেধ’ বিষয়ে আইন প্রণয়নের প্রস্তাব তথ্যমন্ত্রীর এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব সৌদি আরবে মার্কিন পরিবারের সদস্যদের দেশত্যাগের নির্দেশ বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা মোজতবা হোসেইনি খামেনি হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি গঠন

ফোনে কল দিয়ে কেউ বেশি উত্যক্ত করছে? সহজেই বের করে ফেলুন তার পরিচয় !

admin
হালনাগাদ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫

ছবির আহমেদ আবিরঃ  অচেনা নম্বর থেকে মোবাইলে ক্রমাগত কল বা মিসকল আসার মত বিরক্তিকর ব্যাপার আর কিছুই হতে পারে না। বিশেষত আমাদের দেশে মেয়েদের জন্যে এই ভোগান্তি তো একেবারেই অলিখিত। বিরক্তিকর ব্যক্তি কে বকাঝকা, ফোন সাইলেন্ট করে রাখা কোন কিছুতেই যেন কাজ হয় না। তাকে সুন্দর করে বুঝিয়েও বিপত্তি। কিন্তু অচেনা এই লোকটির নাম ঠিকানা যদি এক মিনিটেই জানা যায় আর নিজেই উল্টো তার নাম ধরে ডেকে বেশ ভালো রকম একটা হুমকী দেওয়া যায়,কিংবা সহজেই পুলিশের কাছে তার নাম ঠিকানা দিয়ে দিয়ে সাহায্য নেয়া যায় তাহলে কিন্তু সব সমস্যার সমাধান। আর এটা কোন স্বপ্ন নয়।

প্রযুক্তির উৎকর্ষে এই ছোট্ট কাজটি করা যায় নিজের ঘরে বসেই। যে কোন স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে কয়েক সেকেন্ডেই নামিয়ে নেয়া যায় এই সফটওয়্যারটি, এইসব অচেনা নাম্বার থেকে ফোনদাতার নাম ঠিকানা সবই বের করা যায় এটার দ্বারা! True caller নামের এই ছোট্ট অ্যাপসটি পাওয়া যায় গুগল প্লে স্টোরে। এটি ফোনে ইন্সটল করে নিতে হবে। তারপর কোন অচেনা নম্বর থেকে ফোন এলেই, স্রেফ জাদুর মত নিজের ফোনে ভেসে উঠবে কলদাতার নাম। তবে সেই নম্বরটি তার নামে রেজিস্ট্রেশনকৃত হতে হবে । আর সেই লোক যদি ফেসবুকে এই নম্বরটি ব্যবহার করে থাকেন, তাহলে তার ছবি সহই দেখা যাবে, আর ফেসবুকে বার বার নক করতে থাকা বিরক্তিকর নম্বরটিকে কিন্তু আপনি ট্র্যাক করতে পারেন ফেসবুকের মাধ্যমেও। ফেসবুকের সার্চ অপশনে গিয়ে ফোন নম্বরটি টাইপ করতে হবে এবং সে ব্যক্তি যদি এই ফোন নম্বরটি তার একাউন্টে ব্যবহার করে তাহলে তাকে সহজেই খুঁজে পাওয়া সম্ভব। LINE whoscall সফটওয়্যারটি অনেকটা ট্রুকলারের মতই এটিও অচেনা ফোনদাতার রেজিস্টার্ড নাম ও অন্যান্য তথ্য ও তার মোবাইলে লোকেশন অন থাকলে তার ঠিকানা ও দেখিয়ে দেবে । Mobile Number Locator অচেনা নম্বর থেকে ফোনদাতার রেজিস্টার্ড নাম জানবে এই অ্যাপটি। অ্যাপটির অন্যতম সুবিধা হচ্ছে, এটি ইন্টারনেট কানেকশন ছাড়াই কাজ করে। ইনকামিং ও আউটগোয়িং কল চলাকালীনই কলারের ও প্রাপকের বিস্তারিত জানিয়ে দেয় এই অ্যাপ। গুগল ম্যাপের সাহায্যে এই অ্যাপ কলারের লোকেশন দেকিয়ে দিবে

 


এ ক্যটাগরির আরো খবর..