× Banner
সর্বশেষ
বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরার অঙ্গীকার ইউএনএফপিএর স্পেনকে নিয়ে উদ্বেগ, দুই তারকা খেলোয়াড় আহত দেশের বিভিন্ন জেলায় প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম বিশ্বকাপ ফাইনালের প্রধান রেফারি যিনি হচ্ছেন একসঙ্গে আত্মহত্যা সিদ্ধান্ত নিয়ে নদীতে ঝাঁপ দিলেন তরুণ, ফিরে এলেন তরুণী তিন বছরে সব কৃষক পাবেন ‘কৃষক কার্ড’ – কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী সংবিধান সংস্কার নয়, সংশোধন চায় বিএনপি – মির্জা ফখরুল মধুখালীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা দেড়’শ বছরের পুরোনো মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকট, ক্ষোভে পৌরবাসী ঝিনাইদহে সাড়ে ৯’শ শিক্ষার্থীর মাঝে বৃত্তি সনদ বিতরণ

পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দিরের উদ্যোগে ১৬ প্রহর ব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শনিবার, ৭ মে, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ  পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দিরের উদ্যোগে ১৬ প্রহর ব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার পৌর সদরস্থ সরল কালিবাড়ী কেন্দ্রীয় পূজা মন্দিরের চত্ত্বরে শুভ অধিবাস ও মঙ্গলঘট স্থাপনের মধ্যদিয়ে মহানামযজ্ঞানুষ্ঠান শুরু হয়।

শনিবার তারকব্রহ্ম মহানাম সংকীর্তন অনুষ্ঠানের মাধ্যমেদেশ মাতৃকা, বিশ্ব শান্তি ও সকল জীবের মঙ্গল কামনা করা হয়। রোববার ও সোমবার রয়েছে মহানাম সংকীর্তন, প্রাতে কুঞ্জভঙ্গ, নগর সংকীর্তন, প্রসাদ বিতরণ ও ধর্মীয় যাত্রাপালা। মহানামযজ্ঞানুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সভাপতি দেবব্রত রায়, প্রাক্তন যুগ্ম-সচিব অমিয় ঘোষ, রতন ভদ্র, রবীন্দ্রনাথ রায়, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, মন্দির কমিটির সাধারণ সম্পাদক অখিল কুমার মন্ডল, পঙ্কোজ কুমার সানা, সুভাষ চন্দ্র মন্ডল, সুভাষ চন্দ্র বিশ্বাস, জগদীশ চন্দ্র রায়, চৈতন্য মুখার্জী, শ্যামাপদ মন্ডল, দীপক কুমার মন্ডল, ভরত চন্দ্র মন্ডল, দিপঙ্কর কুমার শীল, মৃন্ময় মন্ডল, অনুকুল ব্যনার্জী, পংকজ মন্ডল, মধুসুধন বাছাড়, কৃষ্ণদাশ গাইন বাবু, সুনীল মন্ডল, সুবোধ চক্রবর্তী, ডাঃ সঞ্জিব কুমার সরকার, বাবু রাম মন্ডল, কৌস্তব রঞ্জন সানা, তপন মন্ডল ও অনাদী মন্ডল।


এ ক্যটাগরির আরো খবর..