× Banner
সর্বশেষ
ভূ-রাজনীতি নয়, অর্থনীতিই বাংলাদেশের বৈদেশিক নীতির মূল ভিত্তি – তথ্যমন্ত্রী মান্দায় পাউবোর জমি দখল করে ধানের আড়ত নির্মাণ, উচ্ছেদের দাবিতে অভিযোগ বন্যাদুর্গত কৃষকদের সহায়তায় বীজ ও ভ্যাকসিন বিতরণে অনিয়মে ‘জিরো টলারেন্স’ – কৃষিমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধান থেকে বাণিজ্য সম্প্রসারণ-বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের বাংলাদেশ হবে বিশ্বের এডুকেশন হাব – শিক্ষামন্ত্রী পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন – স্বরাষ্ট্রমন্ত্রী শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সাথে বিসিপিএম নেতাদের সাক্ষাৎ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ৬ ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হলো

ডেস্ক

দুর্গা পূজার আগেই ষষ্ঠ বারে ঝিনাইদহ জেলায় প্রতিমা ভাংচুর

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
ঝিনাইদহ প্রতিমা ভাঙচুর
ঝিনাইদহ পোড়াহাটি গ্রামে কালিতলা মন্দিরে প্রতিমা ভাঙচুর

আসন্ন দুর্গা পূজা উপলক্ষে চলতি বছরে কোথাও না কোথাও প্রতিদিন সংখ্যালঘু হিন্দুদের ধর্মস্থানে প্রতিমা ভাঙচুর ও হামলার ঘটনা ঘটছে। বগুড়া, ফরিদপুর,টাঙ্গাইল, গোপালগঞ্জ, নড়াইল এরপর ঝিনাইদহ পোড়াহাটি গ্রামে কালিতলা মন্দিরে প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। ঝিনাইদহ জেলায় প্রতিমা ভাংচুর

গতকাল ২ অক্টোবর (সোমবার) রাতে মন্দিরের সকল প্রতিমার মাথা গুলো ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।

জানা যায়, ঝিনাইদহ জেলার সদর থানার পোড়াহাটি ইউনিয়নের পোড়াহাটি গ্রামে কালিতলা মন্দিরে ০২/১০/২৩ দিবাগত রাত্র ১১ পর্যন্ত পাহারায় ছিলেন মন্দির কমিটির সদস্যবৃন্দ। তার পর খাওয়া দাওয়ার জন্য বাসায় যান। পরবর্তীতে বৃষ্টির কারণে মন্দিরে যেতে একটু দেরি হলে সাড়ে ১২: ৪৫ মিনিটের দিকে আবারো মন্দিরে গিয়ে দেখতে পান, মন্দিরের সকল প্রতিমার মাথা গুলো ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।

স্থানীয় মন্দির কমিটির সভাপতি প্রভাত অধিকারী ও পোড়াহাটি পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিলন কুমার কুন্ডু জানান, আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে পোড়াহাটি গ্রামের বারোই পাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে প্রতিমা তৈরীর কাজ চলছিল। স্থানীয় মন্দির কমিটির স্বেচ্ছাসেবকরা রাতে পাহারাও দিতো। গতরাতে যখন তারা খেতে যায় এ সুযোগে দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে প্রতিমা ভাংচুর করে পালিয়ে যায়।

সকালে মন্দিরে প্রতিমা তৈরীর কাজ করতে গিয়ে তারা দেখে তৈরি করা প্রতিমাগুলোর মাথা ভাঙা অবস্থায় পরে আছে। খবর পেয়ে পুলিশ সুপার আজিম-উল আহসানসহ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কৃঞ্চ বিশ্বাসসহ প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ঘটনাস্থলে ছুটে আসেন।

এ বিষয়ে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কৃঞ্চ বিশ্বাস জানান, দুর্গা মন্দিরে যেভাবে ভাংচুর করা হয়েছে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি দেয়া প্রয়োজন। যারা এ ঘটনা ঘটিয়েছে তারা কোন ধর্মের হতে পারে না বলে মন্তব্য করেন তিনি।

ঝিনাইদহ সদর সার্কেল ও অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, রাতে পাহারার ব্যবস্থা ছিলো। তারা খেতে যাওয়ার সুযোগে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে চলে গেছে। আমরা তদন্ত করছি। খুব দ্রুতই জড়িতদের গ্রেপ্তার করা হবে।

টাঙ্গাইল প্রতিমা ভাংচুর 


এ ক্যটাগরির আরো খবর..