× Banner
সর্বশেষ
রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন, ভোটার তালিকার অপেক্ষায় ইসি রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন – সিইসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে রিট খারিজ বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস মোদির ফেসবুক ভিডিও ব্লক করে মেটা বললো, ‘কারিগরি ত্রুটি’ আনুষ্ঠানিক ভাবে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচন ; স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে প্রধান নির্বাচন কমিশনার দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার দেশের বাজারে স্বর্ণের দামে পতন ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

এস. এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট

বাগেরহাটের ফকিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

Dutta
হালনাগাদ: সোমবার, ২ অক্টোবর, ২০২৩
bagerhat

বাগেরহাটের ফকিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে।

সোমবার (২রা অক্টোবর) বিকেলে অভিযানে এসব ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। এসময় পেশকার মো. মিজানুর রহমান সহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

যেসব প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে সেগুলো হচ্ছে লাইসেন্স নবায়ন না করায় নিউ চায়না ডায়াগনষ্টিক সেন্টারে ৩হাজার, লাইসেন্স না থাকায় এএইচ ভেটেরিনারি ওষুধের দোকানে ১হাজার বিসমিল্লাহ ভেটেরিনারিতে ওষুধের দোকানে ৫’শ এবং পেট্রোল-ডিজেল বিক্রেতা রফিকুল ইসলামকে ৫’শ টাকা জরিমানা করা হয়েছে।

ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী বলেন প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অভ্যাহত থাকবে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..