× Banner
সর্বশেষ
স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন ১৭ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি – এসএম জিলানী  ঝিকরগাছায় শিশুদের শ্লীলতাহানির অভিযোগ প্রমাণিত, তবুও বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বহাল তবিয়তে

 এস এম সাইফুল ইসলাম কবির.বাগেরহাট

প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবনের করমজল পর্যটনকেন্দ্র জোয়ারে তলিয়ে গেছে

Dutta
হালনাগাদ: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
bagerhat

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে:প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বিশ্ব ঐতিহ্য পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ হিসেবে সুখ্যাত সুন্দরবনের নদ-নদীতে নদ-নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে কয়েক ফুট পানি বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে সাগর উত্তাল রয়েছে। মোংলা বন্দরে জারি করা হয়েছে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত।

শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের জোয়ারে স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে আড়াই ফুট উচ্চতার পানিতে প্লাবিত হয়েছে পূর্ব সুন্দরবন বিভাগের করমজল পর্যটন, বন্য প্রাণী প্রজনন কেন্দ্রসহ কটকা ও কচিখালী পর্যটনকেন্দ্র। চলতি পূর্ণিমা ও লঘুচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়ে গেছে সুন্দরবন। পানি বাড়লেও বন্য প্রাণীর ক্ষতির আশঙ্কা নেই বলে জানিয়েছে বন বিভাগ।

করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার মো. আজাদ কবির বলেন, আজ দুপুরে সুন্দরবনে স্বাভাবিক জোয়ারের চেয়ে বেশি পানি হয়েছে। দুই থেকে আড়াই ফুট পানিতে তলিয়ে গেছে। বন্য প্রাণী বনের বিভিন্ন জায়গার উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। তবে এখন পর্যন্ত বনের কোথাও তেমন কোনো প্রাণীর ক্ষতির খবর পাওয়া যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..