× Banner
সর্বশেষ
ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ – অর্থমন্ত্রী নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে – শিক্ষামন্ত্রী নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে রিট গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত তিন বছরের মধ্যে পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ – কৃষিমন্ত্রী সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫৪৮২ টাকা দূতাবাসের সহায়তায় কুয়েত থেকে দেশে ফিরেছেন এক নারী কর্মী ব্রাজিলে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, সব আরোহী নিহত

নোয়াখালী প্রতিনিধি

কোম্পানীগঞ্জে শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা 

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
শেখ হাসিনার ৭৭তম জন্মদিন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ আলোচনা সভাও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ এ কর্মসূচির আয়োজন করে।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল কাদের মির্জার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য ফখরুল ইসলাম রাহাত,  কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নিজাম উদ্দিন মুন্না প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব দরবারে বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বর্তমান বিশ্বে বাংলাদেশের গুরুত্ব ও মর্যাদা অনেক বাড়িয়ে তুলেছেন প্রধানমন্ত্রী । এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..