× Banner
সর্বশেষ
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

স্টাফ রিপোর্টার বেনাপোল

যশোরের শার্শায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জম্মদিন পালিত হয়েছে

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
benapol

বৃহস্প্রতিবার(২৮সেপ্টেম্বর) বিকাল ৪টার সময় শার্শার হাইস্কুল সংলগ্নে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ব্যাপক উৎসহ উদ্দীপনার মধ্য দিয়ে কেক কেটে দিনটি পালন করেছে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। প্রধান অতিথির বক্তব্যে নাজমুল হাসান বলেন, বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশের সার্বিক উন্নয়নের সাথে বাংলার আপামর জনসাধারণের ভাগ্যের উন্নয়ন সম্ভব।বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। আর তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও প্রধানমন্ত্রী আসনে আসীন করা একান্ত দরকার।
উপজেলা আ.লীগের সহ- সভাপতি মিনহাজ উদ্দীনের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সদস্য কাজী মালেকুজ্জামান সুজনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শার্শার কৃতি সন্তান, যুব সমাজের অহংকার, স্বনামধন্য ফার্মাসিস্ট ও ঐতিহ্যবাহী নাভারণ ডিগ্রী কলেজের গভর্নিং বডির সম্মানিত সভাপতি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য নাজমুল হাসান।
তিনি বলেন,বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও দেশের মানুষের জন্য যে পরিশ্রম করছেন সেই ঋণ কখনোই শোধ করা যাবে না। প্রত্যেকটি সেক্টরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোঁয়ায় দেশ এখন উন্নয়নের শিখরে অবস্থান করছে। শেখ হাসিনা থাকলেই গরীব অসহায় মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে দেশের মানুষ আজ অনেক ভালো আছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান্যান সেলিম রেজা বিপুল, লক্ষণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারা খাতুন, উলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, পুটখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফফার সর্দার, কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন
এ সময় আরও উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা যুবলীগের আহব্বয়ক সাইদুজ্জামান বিঘটন, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সরদার শাহরিন আলম বাদল, সাবেক ছাত্রলীগ নেতা ঐতিহ্যবাহী নাভারণ ডিগ্রী কলেজের সাবেক ছাত্রলীগের সভাপতি ফেরদৌস চৌধুরী রাজু, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শার্শা উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক হাজী মোহাম্মদ বাবলু মিয়া, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবিলীগ শার্শা উপজেলা শাখার সভাপতি ওয়াহিদুজ্জামান ওয়াহেদ, সাধারণ সম্পাদক মারুফ হোসেন, উপজেলা যুবলীগের সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা শফিক মাহমুদ ধাবক, যুবলীগ নেতা মালেকুজ্জামান সুজন, আয়নাল হক, যুবলীগ নেতা কমিরুজ্জামান কবির, যুবলীগ নেতা তরিকুল ইসলাম,সাবেক সদস্য শার্শা উপজেলা ছাত্রলীগ ও যুগ্ন আহ্বায়ক বাগআছড়া ইউনিয়ন ছাত্রলীগ
মো: আরিফুজ্জামান শিপলু, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সদস্য মফিজুর রহমানসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুকন্যা প্রধনামন্ত্রী শেখ হাসিনার দীঘায়ু কামনায় বিশেষ দোয়া ও কেক কাটা হয়।


এ ক্যটাগরির আরো খবর..