× Banner
সর্বশেষ
নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এলডিসি উত্তরণের প্রস্তুতিতে অর্থনীতি ও রাজনীতির সমন্বয়ের ওপর জোর তথ্যমন্ত্রীর গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব  -স্থানীয় সরকার মন্ত্রী প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে –মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ফেনসিডিল উদ্ধার শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে বিএমএফ পরিবহনের ধাক্কা পথচারী নিহত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
পথচারী নিহত

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় রাজ্জাক মোল্লা নামে এক পথচারী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা বরিশাল মহাসড়কের তাঁতিবাড়ী নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত রাজ্জাক মোল্লা মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা গ্রামের কাজের মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে পার হওয়ার সময় ঢাকা বরিশাল মহাসড়কের ঢাকা থেকে বরিশালগামী বিএমএফ পরিবহন পথচারী রাজ্জাক মোল্লাকে ধাক্কা দেয়, এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসে এবং হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সদর হাসপাতালে কর্তব্যরত ডাক্তার।

মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মারুফ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা বরিশাল মহাসড়কের তাঁতীবাড়ি নামক স্থানে রাস্তা পার হতে গিয়ে বিএমএফ পরিবহনের ধাক্কায় এক পথচারী গুরুতর আহত হলে তাকে সদর হাসপাতালে নিলে গেলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে। নিহতের পরিবার আইনগত ব্যবস্থা নিতে চাইলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..