× Banner
সর্বশেষ
আজ ২০ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (২০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বন্দুক নয়, ‘স্পাইকড শক ব্যাটন’: ভারত-চীন সীমান্তে বদলাচ্ছে সংঘর্ষের ধরন ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী: বাংলাদেশ নীতিতে ‘কৌশলগত রিসেট’ ইঙ্গিত শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জে আইন শৃঙ্খলার চরম অবনতি

Dutta
হালনাগাদ: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
jhinaidah

ঝিনাইদহ কালীগঞ্জে আইন শৃঙ্খলার চরম অবনতি দেখা দিয়েছে। চরম আকার ধারণ করেছে চুরি, ছিনতাই, মাদকসহ নানা অপকর্ম। গ্রামের কৃষক, সাধারণ ব্যবসায়ী ও ইজিবাইক চালকদের ঘুম কেড়ে নিয়েছে সংঘবদ্ধ চোরচক্র। আতঙ্কে আতঙ্কিত হয়ে দিনরাত কাটছে তাদের।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের একাধিক মানুষ জানান, চুরি-ছিনতায় ও মাদকে ভরে গেছে গোটা উপজেলা। কখনো ঘরের জানালার গ্রীল কেটে চুরি, দরজার তালা ভেঙ্গে চুরি, গরু চুরি, ইজিবাইক চুরি, দিনের বেলা ছিনতাই, দোকানের ক্যাস ভেঙ্গে টাকা চুরি, মটরসাইকেল চুরি ইত্যাদি চরম আকার ধারন করেছে। এতে প্রশাসনের যেন নেই কোন মাথা ব্যাথা। চরমে দেখা দিয়েছে আইন শৃঙ্খলার অবনতি। কৃষকদের ঘুম কেড়ে নিয়েছে সংঘবদ্ধ গরু চোর চক্র। প্রতিনিয়ত গরু চুরির ঘটনা ঘটেই চলেছে। গরু চুরি হওয়াতে সর্বশান্ত হচ্ছেন কৃষকরা।

গত১৬ সেপ্টম্বর উপজেলার পিরোজপুর গ্রাম থেকে গৌর চন্দ্র বিশসের দুটি, এছাড়াও ফুলবাড়ি থেকে রহিমের দুটি গরু, ঝনঝনিয়া গ্রাম থেকে মতি খার ১টি, ইসলাম খার ২টি, বল্টু খার ১টি দিপু খার ২টি গরু চুরি হয়ে যায়। ১০ সেপ্টেম্বর রায়গ্রাম ইউনিয়নের বুজিডাঙ্গা ও ভাতঘরা গ্রাম থেকে শিমুলের ১টি, কামারুলের ২টি গরু চুরি হয়। বাদেডিহি গ্রাম থেকে গত তিন মাসে মানিক, আলমগির, ইব্রাহিম, ফরিদসহ চার জনের ৪টি অটো ভ্যান, পিরোজপুর থেকে ইউনুচের ২টি অটোভ্যান চুরি হয়। ১৩ সেপ্টেম্বর কালীগঞ্জ নলডাঙ্গা রোড থেকে এক এনজিও কর্মির টাকার ব্যাগ ছিনতাই হয়। গত ১৪ সেপ্টেম্বর গোবরডাঙ্গা গ্রামের শমসুল হক সরদারের ছেলে বাবুল আক্তারের ১৫০ সিসি পালসার মোটরসাইকেল নিজ বাড়ির গ্রীর কেটে নিয়ে যায়। গত ১৫ সেপ্টেম্বর উপজেলার হরিগোবিন্দপুর গ্রামের মৃত রহমান আলীর ছেলে আজাদের ব্যবহারিত কালো রং এর ১১০ সিসি মোটরসাইকেল চাপরাইল বাজার থেকে চুরি করে নিয়ে যায়। ১৬ সেপ্টেম্বর কালীগঞ্জ নলডাঙ্গা রোডের মেসার্স লস্কার ট্রেডার্স এর সাটার খুলে ক্যাস বাস্ক থেকে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা নিয়ে যায়। গত ৩জুন ছোট শিমলা গ্রামের শাহাদৎ আলীর ছেলে মইজ উদ্দিনের বাড়ি থেকে তালা ভেঙ্গে একটি ইজিবাইক ও ঘরে থাকা ৩২হাজার ১শ ৪৫টাকা চুরি হয়ে যায়। কালীগঞ্জ থানাতে এই ব্যাপারে একটি লিখিত অভিযোগ দায়ের করলেও আজ পর্যন্ত ইজিবাইকটি উদ্ধার করতে পারেনি থানা পুলিশ। ২৩ সেপ্টেম্বর খামার মুন্দিয়া গ্রামের উত্তরপাড়া জামে মসজিদের আইপিএস এর ব্যাটারি ২৪সেপ্টেম্বর মোল্যাকুয়া গ্রামের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলতাপ হোসেনের ছেলে রাসেদুল ইসলামের সেচ পাম্পের মোটর লাইনের বিদ্যুতিক ট্রান্সমিটার চুরি, রাশেদুল মেম্বার এর বড়ভাই ফিরোজ ইকবাল জানান, গত ৫ মাস আগে আমার সেচ মোটর ডিপের লাইনের আরো তিনটি ট্রান্সমিটার চুরি হয়ে হয়ে যায়।

ইজিবাইক চালকরা জানান, আমরা কেউ ঋন নিয়ে, আবার কেউ শেষ সম্বলটুকু বিক্রি করে ইজিবাইক কিনেছি। আবার কেউ বেকার বসে আছি তাই ইজিবাইক ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছি। পথঘাটে গাড়ি নিয়ে বের হওয়া এখন ঝুঁকিপূর্ণ হয়ে গেছে।

ছিনতাইকারীরা সুকৌশলে গাড়ি ছিনতাই করে নিয়ে যায়। চরম আকারে দেখা দিয়েছে ছিনতাইকারীদের একটি সক্রিয় সংঘবদ্ধ দল। এ পর্যন্ত অনেকে গাড়ি খুইয়েছে। ইতিপূর্বে রাতের গভীরে ইজিবাইক চার্জের ঘরের তালা ভেঙে একসাথে তিনটি ইজিবাইক চুরি করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ইজিবাইক চুরির মামলা হলেও আজপর্যন্ত তা উদ্ধার করতে পারেনি পুলিশ। যেন তারা দেখেও না দেখার ভান করে আসছেন। আজকে আইন শৃঙ্খলার অবনতির কারনে এমনটাই ঘটে চলেছে প্রতিদিন প্রতিনিয়ত। আমরা ইজিবাইক চালকরা আইন শৃঙ্খলা বাহিনীর সঠিক দায়িত্ব পালন করার অনুরোধ জানাচ্ছি। উপজেলার দেবরাজপুর, পারখিদ্দা গ্রামে দীর্ঘদিন ধরে চলছে নকল বিড়ির রমরমা ব্যবসা। পুলিশ প্রশাসনকে ম্যনেজ করে চলছে এইসব অবৈধ ব্যবসা। নকল বিড়ির ব্যবসার ফলে সরকার হারাচ্ছে মোটা অংকের রাজস্ব অপরদিকে বৈধ ব্যবসায়ীরা নিঃশ^ হতে চলেছেন। এই সব ব্যবসা পরিচালনা করে থাকেন দেবরাজপুর গ্রামের শাজাহান ও আমির হোসেন।

এদিকে সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ রাজনৈতিক লোকজন জানান, কালীগঞ্জ উপজেলায় এখন যেভাবে চুরি-ছিনতাই ও মাদকে কিক্রি হচ্ছে তাতে আমরা সাধারণ মানুষ হতবাক। নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ। বিশেষ করে মাদক কারবারিদের সিন্ডিকেটে পুরো উপজেলা জুড়ে। আমাদের মনে হয় মাদক কারবারি কর্তৃক এ ধরনের ঘটনা ঘটে চলেছে। আতঙ্কে আছি সর্বস্তরের মানুষ। আইন শৃঙ্খলা বাহিনী সঠিক ভাবে তদারকি ও দায়িত্ব পালন করলে এমন কাজ করতে কেউ পারেনা এটা আমরা বিশ্বাস করি। আমরা আশা করবো আইন শৃঙ্খলা বাহিনী সঠিক ভাবে তাদের দায়িত্ব পালন করবে, তাহলে সাধারন মানুষ শান্তিতে থাকতে পারবে।

এই ব্যপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, ডাকাতের আসামি ধরা পড়েছে, চুরি ট্রাক উদ্ধার হয়েছে। গাড়ির টায়ার চোর ধরা পড়েছে ধর্ষণ ও মার্ডার মামলার আসামি ধরা পড়েছে তারা এখনও জেলে। সবগুলো গরু চোর ধরা না পড়লেও কয়েকজনকে আমরা ধরতে সক্ষম হয়েছি গরু চুরি কাজে ব্যবহারিত ট্রাকও উদ্ধার আছে। গতমাসে ১৪টি মাদক মামলা হয়েছে ও প্রচুর মাদক উদ্ধার হয়েছে। মাদকের ক্ষেত্রে কোন ছাড় হবেনা বলেও জানন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..