× Banner
সর্বশেষ
সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

নির্বাচনী প্রচারের সময় গুলি, আ. লীগকর্মী নিহত

admin
হালনাগাদ: শুক্রবার, ৬ মে, ২০১৬

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারের সময় দুর্বৃত্তদের গুলিতে নূর এলাহী জুয়েল (৩২) নামে আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারে এ ঘটনা ঘটে।

নূর এলাহী জুয়েলের বাড়ি ইউনিয়নের মুহুরীহাট এলাকায়। তাঁর বাবার নাম শেখ আহমদ।  ময়নাতদন্তের জন্য তাঁর লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হামিদ জানান, গতকাল রাতে মির্জাপুর ইউনিয়নে মোটরসাইকেল করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন জুয়েল। এ সময় দুর্বৃত্তরা সামনের দিক থেকে তাঁকে গুলি করে পালিয়ে যায়। তাঁর পেছনে থাকা নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। পরে রাত সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।

চমেকের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, জুয়েলের বুকে গুলি লেগেছে। রক্তক্ষরণ হয়ে তিনি মারা গেছেন।

আগামীকাল শনিবার চতুর্থ ধাপে মির্জাপুর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর দেড় দিন আগে গুলিতে আওয়ামী লীগের কর্মী নিহত হলেন।

হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চাইলে মির্জাপুর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নূরুল আফসার বলেন, এ ঘটনার জন্য বিএনপি-জামায়াত দায়ী।

অপরদিকে ইউনিয়নে বিএনপির প্রার্থী রহিম উদ্দিন চৌধুরী বলেন, আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে।


এ ক্যটাগরির আরো খবর..